১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

সদ্য সংবাদ

কোটা সংস্কার: নারী আইনজীবীকে হুমকি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে এখন হুমকির মধ্যে আছেন একজন নারী আইনজীবী। আট-দশজন যুবকের বিরুদ্ধে তিনি অশালীন আচরণের অভিযোগ এনে রমনা থানায় একটি আবেদন করেছেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাস করা ওই নারী এখন জজকোর্টে আইন পেশায় আছেন। সাংবাদিকদের তিনি বলেন, কোটা সংস্কারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নামেন। ওই নারী বলছিলেন, ১২ এপ্রিল ...

রাজধানীতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কোপালো যুবলীগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতাকর্মীরা। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মুগদার ওয়াপদা গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম আহমেদ লক্ষ্মীপুর জেলার শফিউল্লাহ ভুঁইয়ার ছেলে। তিনি রাজধানীর মান্ডায় থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মুগদা ওয়াপদা গলির পাশে একটি বাসায় পারিবারিক ...

বাসে হাত হারানো রাজীবের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: দুই বা‌সের প্রতি‌যো‌গিতায় ডান হাত হারানো রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। রাজীবের স্বজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই ) বাচ্চু মিয়া বিষয়টি গণমাধ্যমকে ...

আমিন জুয়েলার্সের ৬০০ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে ডিসিসি মার্কেটের ছাদ কেটে আমিন জুয়েলার্সের বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ মার্কেটের নিরাপত্তারক্ষী সোবহানকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান-২ নম্বরের ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় দোকানটি অবস্থিত। গত শনিবার রাতে কাজ ...

জাবিতে মঙ্গলবার শিক্ষকদের ধর্মঘট

জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাক্ট, সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘণের প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা।আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদর সংগঠন ‘বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।   কর্মসূচির অংশ হিসেবে আওয়ামীপন্থী শিক্ষকরা সব ধরনের ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। শিক্ষকরা জানান, বর্তমান ...

সৌদিতে যৌথ সামরিক মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: সৌদি আরবে এক যৌথ সামরিক মহড়া ও কুচকাওয়াজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার (১৬ এপ্রিল) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গালফ শিল্ড-১’ শীর্ষক এ যৌখ সামরিক মহড়া পরিদর্শন করেন তিনি। সৌদি বাদশাহ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এসময় উপস্থিত ছিলেন। যৌখ মহড়ায় বাংলাদেশসহ ২৪টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেয়। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত ...

আলোচ্যসূচি ঠিক করতে বৈঠকে বিএনপি

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : আগামী কাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়সূচি ঠিক করতে আলোচনায় বসেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ আলোচনায় চলছে বলে নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংসের সদস্য শামসুদ্দিন দিদার। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসির ...

বৈশাখ হালখাতা থেকে ৪০৩ কোটি টাকার কর আহরণ

অনলাইন ডেস্ক: এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪০৩ কোটি ১৬ লাখ টাকার আয়কর আহরণ করেছে। করদাতাদের সাথে সুসম্পর্ক তৈরি এবং বকেয়া রাজস্ব আহরণে গতকাল রোববার দ্বিতীয়বারের মতো সারাদেশে আয়কর ও ভ্যাট অফিসে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করে এনবিআর। এতে করদাতাদের অভূতপূর্ব সাড়া মিলেছে। এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবে বিপুল সংখ্যক করদাতা অংশগ্রহণ করেছে। তাদের কাছ থেকে ৪০৩ কোটি ১৬ লাখ ...

৯৯৯ নম্বরে ফোন, গ্রেপ্তার হলো ১১ ডাকাত

সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামে ডাকাতি করার সময় আন্তঃজেলা ডাকাত দলের ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতির সময় তাদের আটক করা হয়। এ সময় এলাকাবাসী পুলিশকে জরুরি সেবাদানকারী ৯৯৯ নম্বরে ফোন দিলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মালামালসহ ১১ ডাকাতকে আটক করে ...

কাদের যত কটুকথা বলবে বিএনপির ততই লাভ হবে : নোমান

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যত কটুকথা বলবে, বিএনপির ততই লাভ হবে। তার বক্তব্যকে আমরা সবসময় ওয়েলকাম করি। তিনি যেন তার বক্তব্য চালিয়ে যান এবং জনগণ আরও বেশি আমাদের পক্ষে আসুক। আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলেই মনে হয় এটা যেন এক আশ্চর্য স্বর। যে ...