১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৬

সদ্য সংবাদ

গাংনীতে বজ্রপাতে নিহত ১,আহত ৪

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদী গ্রামে বজ্রপাতে জিয়াউর রহমান (৪০) নামে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত জিয়াউর রহমান গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে। রবিবার সকাল ৯টার দিকে করমদী গ্রামের বহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও চারজন। আহতরা হলেন একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে বোরহান উদ্দীন ((৩০), ফজলুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম ...

ইসরাইলি অস্ত্রসহ সিরিয়ায় বিদ্রোহীদের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাজধানী দামেস্কের দক্ষিণে ইয়েলদা, বাবিলা ও বেইত সাহেম শহরের বিদ্রোহীরা দেশটির সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তবে এ সময় তারা সরকারি বাহিনীর হাতে যে অস্ত্র, গোলাবারুদ, ল্যান্ডমাইন হস্তান্তর করেছেন, তার একটি বড় অংশ ইসরায়েলের তৈরি বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। জানা গেছে, জমা দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের ...

মার্কিন কূটনীতিকের পাকিস্তান ত্যাগে বাধা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনায় জড়িত যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জোসেফ হল মার্কিন সামরিক বিমানে করে পালাতে চেষ্টা করলে তাকে আটকে দেয়া হয়েছে। শনিবার কর্নেল হল নুর খান সামরিক বিমানবন্দরে পৌঁছালে তাকে যেতে দেয়া হয়নি। আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে মার্কিন বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০ ইসলামাবাদে অবতরণ করে। যুক্তরাষ্ট্রে চলে যেতে দূতাবাস থেকে আট ...

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

খুলনা প্রতিনিধি: আইন অনুযায়ী আজ রোববার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীর প্রচার কার্যক্রম। সকালে নির্বাচনী মাঠে নেমেছে পুলিশ, র‌্যাব ও বিজিবির মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। আগামী মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় নামছে ১০ জুডিশিয়াল ও ৬০ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক মোবাইল কোর্ট। যারা আচরণ বিধিমালা ও আইন লঙ্ঘন করবে, তাদের তাৎক্ষণিকভাবে ...

মুসলমানদের বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জন করতে হবে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: সব মুসলমানের মধ্যে ঐক্য ও বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, এতে করে যুক্তরাষ্ট্রের মতো দেশ বিশ্বের মুসলমানদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে পশ্চিমা মিত্র দেশ সৌদি আরবের মুখোমুখি অবস্থান করছে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান।-খবর রয়টার্সের। ইয়েমেন ও সিরিয়ায় এ দুই আঞ্চলিক শক্তি পরস্পরেরবিরোধী গোষ্ঠীকে সহায়তা ...

বেঙ্গালুরুর বিপক্ষে হেরে বাদ দিল্লি

স্পোর্টস ডেস্ক:       রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে আইপিএল থেকে ছিটকে গেল দিল্লি ডেয়ারডেলিভস। অন্যদিকে দিল্লির বিপক্ষে ৫ উইকেটের জয়ে প্লে অফের আশা টিকিয়ে রাখল বেঙ্গালুরু। শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় আগে ব্যাটিং করে দিল্লি ৪ উইকেটে তুলে ১৮১ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে ৬ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির বেঙ্গালুরু। বেঙ্গালুরুর জয়ের নায়ক এবি ডি ভিলিয়ার্স। ৩৭ ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্লোরিডায় টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:       ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ফ্লোরিডায়। ফ্লোরিডা স্টেডিয়ামের এক কর্মকর্তার বক্তব্য দিয়ে এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। আগস্টে ফ্লোরিডার আঞ্চলিক পার্ক স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সফরে মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি হবে সেন্ট কিটসে। শেষ দুটি ম্যাচ হবে ফ্লোরিডায়। ৪ ও ৫ আগস্ট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি এ ...

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আজ রোববার থেকে শুরু হচ্ছে। চলবে ২৪ মে (বৃহস্পতিবার) পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সচিব মো. শাহেদুল খবীর চৌধুরী জানিয়েছেন, দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে আবেদনের কাজ শুরু হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে www.xiclassadmission.;gov.bd ঠিকানায়। এসএমএসে আবেদন করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। আবেদন করা যাবে ২৪ মে পর্যন্ত। অনলাইনে ১৫০ টাকা দিয়ে পাঁচ ...

ফ্রান্সে দুর্বৃত্তের হামলা: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যস্ত রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে অজ্ঞাতনামা ওই হামলাকারীও নিহত হয়। তার আগে ওই দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরও কয়েকজন গুরুতর আহত হন। তবে, হামলার কারণ তাৎক্ষনিকভাবে যানা যায়নি। মধ্য প্যারিসের ওপেরা শহরে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় আতংকিত লোকজনকে প্রাণভয়ে ছুটাছুটি করতে দেখা গেছে। কেউবা আশ্রয় নিয়েছেন রেস্তোঁরায় আবার কেউবা রাস্তা ...

বিকেলে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি ও সুচিকিৎসা, সিটি নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন দলের নেতারা। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর নিয়মিত কূটনীতিকদের বৈঠক করে বিএনপি নেতারা। তারই ধারাবাহিকতায় আজ বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের জানানো ...