নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আজ রোববার দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ করবে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। বিক্ষোভের অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান আল মামুন ...
সদ্য সংবাদ
ইন্দোনেশিয়ায় ৩টি গীর্জায় বোমা হামলা: নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় চার্চে (গির্জা) আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পুলিশ বলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় এ ঘটনা ঘটে। পূর্ব জাভার পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং বলেছেন, তিনটি চার্চে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, অন্য কোনো চার্চে বিস্ফোরণের ...
ঢাবিতে কোটা সংস্কারের নেতাদের ওপর ছাত্রলীগ নেতার হামলা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে কোটা সংস্কারের পক্ষে প্রচারণা চালানোর সময় হেনস্তার শিকার হয়েছেন নেতাকর্মীরা। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান তাদের হেনস্তা করেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর ও রাশেদ হোসেনসহ নেতারা বঙ্গবন্ধু হলে রোববারের ...
আগামীকাল থেকে চার দিনের আসবাব মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হছে চার দিনের আসবাব মেলা। এই মেলার আয়োজক বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র এক্সপো (বিএফআইডি)। মেলায় দেশের বিভিন্ন আসবাব পণ্য নির্মাতা ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান অংশ নেবে। ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত। এতে প্রবেশের টিকিট কাটতে হবে না। গতকাল শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে এই ...
২০১৯-২০ অর্থবছরে দুই স্তরের ভ্যাট কার্যকর করার পরিকল্পনা: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০১৯-২০২০ অর্থবছর থেকে দুই স্তরের ভ্যাট ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ২০১৯-২০২০ অর্থবছর থেকে দুই স্তরের ভ্যাট ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আসন্ন অর্থবছরের বাজেটে করপোরেট করহার কমানোর বিষয় বিবেচনা করা হচ্ছে।’ ...
ভ্রমণ প্যাকেজ ঘোষণা ইউএস-বাংলা’র
নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান মাসে কক্সবাজার ও থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে পর্যটকদের জন্য আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। শনিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য একসাথে উপভোগ করার জন্য খরচ হবে নূন্যতম ১০ হাজার ৯৯০ টাকা। যাতে থাকবে কক্সবাজারে আন্তর্জাতিক মানের পাঁচ ...
ইবি আবাসিক হলে পানি সংকট নিয়ে ক্যাম্পাসে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পানি সংকট নিয়ে ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়েছে। পানি সংকট নিরাসনের দাবিতে প্রকৌশল অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে আবাসিক হলের ছাত্রীরা। শনিবার সকাল থেকে প্রকৌশল ভবন ঘেরাও করে রাখেন ছাত্রীরা। প্রত্যক্ষদর্শী সূত্র ও খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীরা জানায়, প্রায় একমাস ধরে তারা পানি সংকটে ভুগছে। গত সপ্তাহ থেকে এ সংকট আরো প্রকট ...
মৌসুমের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন সু পাচ্ছেন মেসি
স্পোর্টস ডেস্ক: লিভারপুলের তারকা খেলোয়াড় মোহামেদ সালাহকে পিছনে ফেলে ইউরোপীয়ান ফুটবলে এবারের মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন সু পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। যদিও মাত্র মাসখানেক আগে ইউরোপের সব প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এই পুরস্কার প্রাপ্তিতে সালাহই এগিয়ে ছিলেন। কিন্তু মার্চের শেষে এই মিশরীয় তারকা প্রিমিয়ার লিগে মাত্র তিন গোল করে পিছিয়ে গেছেন। এই সময়ে মেসি লা ...
ব্যাংক লুটের সব টাকা পাচার হচ্ছে বিদেশে : আব্দুর রব
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই। নেই আইনের শাসন। আওয়ামী লীগ দলীয় শাসন কায়েম করে জাতীয় সংসদকে একনায়কতান্ত্রিক সংসদে পরিণত করেছে। সরকার দলীয় লোকজন ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। কালো টাকায় ছেয়ে গেছে দেশ। কালো টাকা চারদিক থেকে ঘিরে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শনিবার সিরাজগঞ্জের ...
মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে : মোজাম্মেল হক
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলমের নামে ভেড়ামারা-প্রাগপুর সড়ক ও ভেড়ামারা মহিলা কলেজের দ্বিতল ভবনের নামকরণ অনুষ্ঠানে তিনি এই সকল কথা জানান। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কোটা পদ্ধতির মাধ্যমে তাদের সন্তানদের চাকরি পাওয়ার নিশ্চয়তা ছিল। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর