নিজস্ব প্রতিবেদক: আগামী বছর মোট সরকারি ছুটি থাকবে ২২ দিন। তবে এর মধ্যে ৭ দিনই সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবার।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের এই ছুটির তালিকা অনুমোদন পায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ২০১৮ সালে ১৪ দিন সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে ৮ ...
ব্রেকিং নিউজ
জনগণ অতিষ্ঠ, যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান: রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশে যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বেলা সাড়ে ৩ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বর্তমান সরকারের দু:শাসনে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশে যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান ঘটতে পারে। দৈনিক দেশজনতা /এমএইচ
শাবি শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা
নিজস্ব প্রতিবেদক: ক্রমাগত ছিনতাইয়ের প্রতিবাদ করতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সহকারী প্রভোস্ট লেকচারার আশিষ কুমার বণিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফেরার পথে গত বেশ কয়েক দিনে ৫০টিরও বেশি ছিনতাইয়ের ...
মালয়েশিয়ায় বন্যায় পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পেনাং প্রদেশে বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ঝড় ও বন্যার কারণে রাজ্যটির বিভিন্ন স্থান থেকে তিন হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার উত্তরের এই প্রদেশটির দুর্যোগ প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী জর্জ টাউনের অধিকাংশ রাস্তা ময়লা পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি বেশ কিছু স্থানে ১২ ফুট পর্যন্ত বেড়েছে। নিচু এলাকার বাড়িঘর তলিয়ে গেছে। ওই এসব এলাকার লোকজনকে ...
বেলজিয়াম পুলিশের কাছে পুজদেমনের আত্মসমর্পণ
আন্তর্জাতিক ডেস্ক কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা চার্লস পুজদেমন এবং তার চারজন সাবেক উপদেষ্টা বেলজিয়ামের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। একজন কৌঁসুলির মুখপাত্র বলেন, সোমবার সকালের মধ্যে একজন তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন যে স্পেনের একজন বিচারকের জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা তিনি কার্যকর করবেন কিনা। বিচারক তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিলে বেলজিয়ামকে ৬০ দিনের মধ্যে তাদের স্পেনে পাঠিয়ে দিতে হবে। শুক্রবার ওই পরোয়ানা ...
বাড্ডায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. নাসিম আহমেদ (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নাসিম বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। তার বাবার নাম আলী আহমেদ সাইফুদ্দিন বলে জানা গেছে। নিহতের নিকটাত্মীয় মো. ইফতেখার জানান, সকালে নাস্তা শেষে নাসিম রাস্তায় বের হন। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে ...
সৌদিকে ইরানের ‘যুদ্ধের’ হুশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করায় সৌদি আরবকে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান। অবরোধের কড়া সমালোচনা করে এটিকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে তারা। এমনকি তা ‘যুদ্ধে রূপ’ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটি। প্রসঙ্গত, সৌদি আরবের রিয়াদে মিসাইল হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করেছে দেশটি। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে প্রবেশে স্থল, আকাশ ও সমুদ্র পথ বন্ধ ...
এবার যুক্তরাষ্ট্রে গির্জায় হামলায় নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্ধুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, হামলাকারীর নাম ডেভিন প্যাট্রিক ক্যালি। ২৬ বছরের এই শ্বেতাঙ্গ ঘটনার কিছুক্ষণ পর মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাদারল্যান্ড স্প্রিংসে। এটি টেক্সাসের উইলসন কাউন্টিতে অবস্থিত। স্থানীয় পুলিশের ভাষ্যমতে, ক্যালি ...
এবার বিশ্বনেতাদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: এবার বিশ্বনেতাদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এত করে আবারও ধাক্কা খেল বিশ্ব। কার নাম নেই এ কেলেঙ্কারিতে? ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এমনকি বিশ্বজুড়ে মহা নায়ক বনে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রায় ১৪ কোটি গোপন নথি ফাঁস হওয়া এই কেলেঙ্কারির নাম দেওয়া হয়েছে প্যারাডাইজ পেপারস। পানামা পেপারস কেলেঙ্কারির ধাক্কা এখনো ...
ঘুষ নেওয়ার সময় ওয়াকফ কর্মকর্তা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : ঘুষ হিসেবে নেওয়া ৫০ হাজার টাকাসহ বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন রোডে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানায়, মোতওয়াল্লী কমিটির সদস্য মো. ফারুক হোসেনের ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর