১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

ধর্ম ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা ২ মুসল্লির মৃত্যু হয়েছে। একজন গাড়িচাপায়, অন্যজন শ্বাসকষ্টে মারা গেছেন। তারা হলেন- আব্দুল মামুন ওরফে মনা (৩৩) ও কাজী আজিজুল হক (৬০)। টঙ্গী থানার এএসআই মো. আলমগীর নাজির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি চাপা দেয় ...

বয়স্ক বন্দিদের তথ্য চেয়ে পাঁচ কারাগারে চিঠি

নিজস্ব প্রতিবেদক : কারাগারে থাকা ৭৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের পাঁচটি কারাগারে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। এই পাঁচ কারাগার হচ্ছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার পার্ট-১, ২, ৩ ও ৪। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট লিগ্যাল অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু, কোর্ট লিগ্যাল ...

টাঙ্গাইলে জেএমবি সদস্যের সাড়ে ১৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিবেদক: টাঙ্গাইলে বেলাল খান রঞ্জু (৩০) নামে এক জেএমবি সদস্যকে সাড়ে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন। একই সাথে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বেলাল খান গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খানপাড়ার মৃত সজ্জল হোসেনের ছেলে। টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক ...

ভারতে আত্মীয়ের বাড়িতে খাবার খেয়ে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে আত্মীয়ের বাড়িতে খাবার খেয়ে অন্তত নয় জন মারা গেছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ৬১ কিলোমিটার পূর্বে অবস্থিত বারাবাঙ্কী জেলার থাল খুর্দগ্রামে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘লক্ষ্ণৌয়ের ট্রাউমা সেন্টারে নয় জন মারা গেছে। এই লোকগুলো তাদের আত্মীয়ের বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হলে ...

মার্কিন নাগরিকদের কাশ্মীরে ভ্রমণের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ভ্রমণে সতর্কতা বৃদ্ধি করতে মার্কিন পর্যটকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। মার্কিনীদের জন্য কোন দেশ কতটা নিরাপদ এবং কোন দেশকে ভ্রমণতালিকা থেকে বাদ দিতে হবে এসব পরামর্শ সম্বলিত গাইডবুক প্রকাশ করেছে দেশটির প্রশাসন। বুধবার ওই তালিকায় প্রকাশিত হয়। এতে বিশ্বের প্রায় সব দেশেরই নাম রয়েছে। বিশ্বের সবগুলো দেশকে চারটি স্তরে ভাগ করে ভারতকে দ্বিতীয় স্তরে রাখা রয়েছে। মার্কিন ...

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব কাউয়ারচর সীমান্তে বিএসএফের গুলিতে কদম আলী ওরফে শহর আলী (৩৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার পূর্ব কাউয়ারচর সীমান্তে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত কদম আলী পূর্বকাউয়ারচর গ্রামের ছয়নউদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব কাউয়ারচর সীমান্তের ৫৭/৫৮ আন্তর্জাতিক পিলারের মাঝমাঝি দিয়ে বাংলাদেশি ১০/১২জন গরু ব্যবসায়ী নো-ম্যান্সল্যান্ডে ঢুকে গরু পাচার করছিলেন। এ ...

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সরকারি সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকৃত শিক্ষার্থীদের দাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের কলেজের পরিচয় না দিয়ে ঢাবি’র পরিচয় দিয়ে নানা অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। এতে ঢাবি’র শিক্ষার্থীদের সুনামহানী হচ্ছে। প্রসঙ্গত, গত ...

ইজতেমায় যাবেন না মাওলানা সাদ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তাবলিগ জামাতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভি বিশ্ব ইজতেমায় যোগ না দিয়ে স্বদেশে ফিরে যাবেন। তার আগমনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, মাওলানা সাদ কাকরাইল মসজিদ থেকেই নিজ দেশে ফিরে যাবেন। সুবিধাজনক সময়ে তিনি যাবেন, তবে কাকরাইল ...

বেসিসের নতুন সভাপতি আলমাস কবীর, পরিচালক হলেন দেলোয়ার হোসেন ফারুক

নিজস্ব প্রতিবেদক: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) -এর ২০১৬-১৯ মেয়াদের আগামী দুই মাসের জন্য কার্যনির্বাহী পরিষদের সভাপতি হলেন সৈয়দ আলমাস কবীর। একই সঙ্গে বেসিসের পরিচালক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন ফারুক। আজ (বৃস্প্রতিবার) বেসিস কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নির্বাচিত হওয়ায় ...

তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর ঢাকায় আসা নিয়ে সংকট নিরসনে তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, আইনশৃংখলা বাহিনীর শীর্ষ ব্যক্তিরা, আলেম এবং কাকরাইল মারকাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ...