স্পোর্টস ডেস্ক: আর মাত্র ৭২ ঘন্টা। তারপরই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের। ১৫ জানুয়ারি প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। প্রচন্ড শীতেও ভক্ত-সমর্থকদের উৎসাহ, উদ্দীপনায় ভাটা পড়েনি। নতুন বছরের প্রথম মাসে প্রিয় জাতীয় দলকে সমর্থন জানাতে, অনুপ্রাণিত করতে মাঠে যাবার প্রস্তুতি হাজারো ক্রিকেট অনুরাগির। সঙ্গে একটি কৌতুহলি প্রশ্নও সবার মনে, আচ্ছা, মাশরাফির ...
ব্রেকিং নিউজ
পোশাক শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন গার্মেন্টস সংগঠন আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, দেশের ৪০ লাখ পোশাক শ্রমিক সর্বসাকুল্যে ৫ হাজার ৩০০ টাকা বেতন পান। যা দিয়ে বর্তমান বাজার মূল্যে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। ২০১৫ সালে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন ন্যূনতম ...
কানাডার এক শহরে চার ঘণ্টায় ৭৫টি সড়ক দুর্ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমনটন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এখানে ৭৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি দুর্ঘটনাতেই কেউ না কেউ আহত হয়েছে। বাকি ৭০টি দুর্ঘটনার ক্ষেত্রে কেউ আহত না হলেও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র ঠাণ্ডা এবং তুষারপাতে পিচ্ছিল রাস্তার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে। আলবার্টার বেশিরভাগ অঞ্চলের জন্য সকাল ৭টায় সতর্কতা সঙ্কেত ছিল। তাপমাত্রা ...
শ্যামনগরে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১
রনজিৎ বর্মন সাতক্ষীরা তিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি ওয়ান শ্যুটারগান ও পাঁচ রাউন্ড গুলি সহ মালেক ঢালী (৪৬)নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৩ পিচ ইয়াবাও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউপির পাখিমারা গ্রামের বাড়ী থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের ওমর ঢালীর ছেলে।সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি আলী আহমেদ ...
দেশে এখন অনৈতিক রাজনীতি চলছে : মওদুদ আহমদ
নিজস্ব প্রতিবেদক: দেশে এখন অনৈতিক রাজনীতি চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এজন্য এই সরকারের কাছ থেকে কিছু আশা করা যায় না। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়- এখন চলছে মিথ্যাচারের রাজনীতি। কোন মন্ত্রী কার চেয়ে বেশি মিথ্যা কথা বলবেন, তার মনে হয় ততো বেশি পদন্নোতি হবে।’ সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বর্তমান ...
আট ব্যাংকের পরীক্ষায় বাদ পড়াদের পরীক্ষা ২০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পরীক্ষা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী মহিলা কলেজে কেন্দ্রের ৫ হাজার ৬০০ বঞ্চিত প্রার্থীর ভর্তি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এর আগে আজ শুক্রবার আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ ...
ইবতেদায়ি মাদরাসা শিক্ষক অনশনে অসুস্থ ১০৬
নিজস্ব প্রতিবেদক: সকল রেজিস্টার্ড স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এখন পর্যন্ত অসুস্থ হয়েছেন ১০৬ জন। গুরুতর অসুস্থ ১০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন। তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কনকনে শীতে টানা আট দিন অবস্থান ধর্মঘটের পর গত মঙ্গলবার সকাল ১১টা থেকে আমরণ ...
ঢাবি ও মেডিকেলে প্রশ্নপত্র ফাঁসের হোতা রাকিবুলের জামিন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়া আসামি রাকিবুল হাসান এছাহী জামিন পেয়েছেন। তিনি প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম ‘হোতা’ বলে এর আগে জানিয়েছিল পুলিশ। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা রাকিবুল হাসানের জামিন দেন। তবে বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভাপতি আবুল কালাম ...
মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম
নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে সাভারে পুলিশের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার একটি বাসা থেকে বদরুদ্দোজা মাহমুদ নামের পুলিশের এই উপপরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়। এসআই বদরুদ্দোজা মাহমুদ চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত আছেন। সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্ত্রী রাজিয়া সুলতানা বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করলে শুক্রবার ...
উপরে সরকারকে শক্তিশালী মনে হলেও আসলে দুর্বল: নোমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচন মাথা পেতে নেবে না। সেই নির্বাচন জাতি গ্রহণ করবে না। সেই নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আওয়াজ তুলবে। বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমরা নির্বাচন চাই, নির্বাচন আমরা করব। তবে সেই নির্বাচন নির্ভেজাল হবে। আর সেই নির্বাচনে সহায়ক সরকার প্রতিষ্ঠিত ও জনগণের ভোটাধিকার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর