১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৭

ব্রেকিং নিউজ

উত্তরায় পুলিশের মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উত্তরার বাউনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ মে) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট অংশ নেয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এই ...

৩৯ তম বিশেষ বিসিএসের পরীক্ষা ৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক পরীক্ষার্থীদের সরকারি কর্ম কমিশনের জারিকৃত ৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে। আর ৮ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৩৮ তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পিএসসির চেয়ার ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, কমিশন সভায় দু’টি বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত ...

দেশ ছাড়ল টাইগাররা

স্পোর্টস ডেস্ক:       সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টির। ভারতের দেরাদুনে হতে যাওয়া সেই সিরিজ সামনে রেখে অনেক বেশি আলোচনা হচ্ছিল রশিদ খানকে নিয়ে। যেন এক রশিদ খানই প্রতিপক্ষ টাইগারদের। সোমবার আইপিএল খেলে ফিরে টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যা বললেন, তার সারমর্ম এই- মিডিয়াই রশিদ ভীতি তৈরি করছে। রশিদ খানকে নিয়ে কথা বলতে তাই তার একেবারেই আপত্তি। এই ঘটনার ...

নির্বাচনী আইনে আসছে ইভিএম

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আইনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে নির্বাচন পরিচালনা আইন (আরপিও) সংশোধন করছে ইসি। এছাড়াও প্রার্থীদের জামানত বাড়ছে। থাকছে পোলিং এজেন্টদের ইসির পরিচয়পত্র দেয়ার ব্যবস্থাও। সবমিলে ১৯টি অনুচ্ছেদে খসড়া সংশোধনী আনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব পরিবর্তন আনছে ইসি। প্রস্তাবগুলো আগামী সপ্তাহে কমিশন সভায় অনুমোদন হলে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর সংসদে যাবে। ইসির ...

গাজার সমুদ্রে কাঁটাতারের বেড়া স্থাপন ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের গাজায় আগেই কাঁটাতারে ঘিরে সীমান্ত বেড়া দিয়েছে ইসরাইল। এবার গাজার সমুদ্র সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনিদের অনুপ্রবেশ ঠেকানোর অজুহাত তুলে ইসরাইলই বিশ্বে সমুদ্র সীমানা ঘিরছে। গাজার উত্তরে সাগর সীমান্তে জিকিম সৈকতে রোববার থেকে এর নির্মাণকাজ শুরু হয়েছে। এ বছরের শেষ নাগাদ শেষ হবে। খবর টাইমস অব ইসরাইল, জেরুজালেম পোস্টের। সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, ...

টেস্ট জিতেও জরিমানা গুনল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে হেসে খেলেই জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচ জয়ের পরই পাকিস্তানের সেই আনন্দ ম্লান হয়ে গেছে। কারণ ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির নির্দিষ্ট অংশ কেটে রেখেছে আইসিসি। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় পাকিস্তান। বোলারদের দাপট দেখানো সেই ম্যাচে অতিথিদের ওভার রেট ছিল মন্থর। পাকিস্তান অধিনায়ক ও গোটা দলকে তাই গুণতে ...

কাচ্চিতে কাপড়ের রঙ: খুশবুর ‍দুই শাখা সিলগালা

নিজস্ব প্রতিবেদক: খাবারে ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে রাজধানীর গুলশানে খুশবু রেস্টুরেন্টের দুটি শাখা সিলগালা করে দিয়েছে বিএসটিআই ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল ১১টা থেকে গুলশানের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় খুশবু রেস্টুরেন্টের দুটি শাখায় কারখানায় ব্যবহৃত রঙ খাবারে ব্যবহারের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এর দায়ে সিলগালার পাশাপাশি চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ...

মেরিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বালটিমোর শহরের এলিকট সিটি এলাকায় বন্যায় দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে অসংখ্য গাড়ি।এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেখানে এ ধরনের বন্যা আঘাত হানল। ২০১৬ সালে জুলাই মাসেও একই শহরে অনুরূপ বন্যা দেখা দিয়েছিল। এদিকে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ল্যারি হোগান বন্যাদুগর্ত এলাকা ভ্রমণ শেষে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার ...

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বিচারপতি নাসিরুল মুলক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌কের নাম ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকের পর বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহ এক সংবাদ সম্মেলনে আজ (সোমবার) এ ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ও সংসদ স্পিকার আইয়াজ সাদিকও উপস্থিত ছিলেন। শহীদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌কের বিষয়ে ...

জিয়া ‘প্রথম রাষ্ট্রপতি’ : চাকরিচ্যুত হলেন ঢাবির সাবেক রেজিস্ট্রার

ঢাবি প্রতিবেদক:   ঢাবির ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ইতিহাস বিকৃতির অভিযোগ প্রমাণ হওয়ায় সাবেক রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেটের এই সভায় চলতি বছরের ২৬ মার্চ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ইতিহাস বিকৃত করার অভিযোগে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোরশেদ হাসান খানের বিরুদ্ধে পাঁচ ...