১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৬

ব্রেকিং নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: শতভাগ তথ্য-প্রযুক্তি নির্ভর ও সম্পূর্ন সেশনজটমুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (www.nu.ac.bd) হালনাগদ করা হয়েছে। সময়োপযোগী বেশ কিছুু নতুন ফিচারের মাধ্যমে সাজানো হয়েছে এর কন্টেন্ট। তৈরী করা হয়েছে নতুন করে কিছু ম্যানু, সাব ম্যানু বাটন। নুতন আদলে করা এই ওয়েবসাইটটি উদ্বোধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার একথা জানানো হয়। ওয়েবসাইট উদ্বোধনকালে ...

মাদকবিরোধী অভিযান: ৩ কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত

শরীয়তপুর প্রতিবেদক: মাদক সেবনের অভিযোগে শরীয়তপুর কারাগারের তিন কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় ১৪ কারারক্ষীকে বিভিন্ন কারাগারে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯ মে) বিকেলে তাদের শাস্তি দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম। তিনি জানান, ‘শরীয়তপুর কারাগারের কারারক্ষী মো. সালাউদ্দিন, পলাশ হোসেন ও ফারুক হোসেন বিরুদ্ধে মাদক সেবনের (ইয়াবা) ...

ঈদে ঘরমুখো লঞ্চ যাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো লঞ্চ যাত্রীদের জন্য কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে লঞ্চ কর্তৃপক্ষ। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন কেবিনের যাত্রীরা। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী কেবিনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘরে দেখা যায়, কীর্তনখোলা লঞ্চের বুকিং কাউন্টার থেকে প্রথম কেবিনের অগ্রিম টিকিট ...

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ পেসার দৌলত জাদরানের ইনজুরির কারণে দলে নেই তিনি। আর দলের নেতৃত্ব দেবেন আসগর স্তানিকজাই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ৩ জুন ভারতের দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে আফগানিস্তান। তিনটি ম্যাচই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ...

একনেকে ৯,৫১৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ৯ হাজার ৫১৮ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় ...

পীরগঞ্জে প্রেমিক-প্রেমিকা ও স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক ঘটনায় একইদিনে চারজন আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার শালগড়া গ্রামে প্রেমিক-প্রেমিকা গলায় ফাঁস দিয়ে এবং বাচোর গ্রামে স্বামী ও স্ত্রীর বিষপানে হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, পীরগঞ্জ উপজেলার শালগড়া গ্রামের তীরেন রায়ের কন্যা সুধা রানীর (১৬) সঙ্গে একই উপজেলার ছিট ঘিডোব গ্রামের উপেন্দ্র নাথ রায়ের পুত্র নন্দ লাল রায়ের (১৮) প্রেমের সর্ম্পক গড়ে উঠে। কিন্তু ...

আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পচাঁ মাছ রাখার দায়ে রাজধানীর মিরপুরে সুপারশপ আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ভ্রাম্যমান আদালত রোজার মাসে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এসময় সুপারশপে রাখা পচাঁ মাছ সরানোর সময় আগোরা কর্তৃপক্ষকে হাতে নাতে ধরে ফেলে। এছাড়া, সেখান থেকে পঁচে যাওয়া সবজিও উদ্ধার করা হয়। পরে ডিএমপির ...

বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

অনলাইন ডেস্ক: বেলজিয়ামের পূর্বাঞ্চলের লিজে শহরে বন্দুকধারীর গুলিতে পুলিশের দুই কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক পথচারী রয়েছেন। পরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই বন্দুকধারী। স্থানীয় সময় মঙ্গলবার এ গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম আরটিবিএফ বলছে, ‘গোলাগুলির এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে।’ বেলজিয়ামের স্থানীয় দৈনিক লা লিব্রে বেলজিক পুলিশের বরাত দিয়ে বলছে, হামলার সময় ...

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনী প্রতিবেদক: ফেনীতে ট্রাক, লেগুনা ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, দুপুরে চট্টগ্রামমুখী একটি ট্রাক লেগুনাকে ধাক্কা দেয়। পরে আরেকটি পিকআপভ্যান তাদের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত আহত হয়েছের ...

খুলনা সিটির স্থগিত তিন কেন্দ্রে ভোট আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জালভোট ও অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে বুধবার ভোটগ্রহণ হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচন চলাকালে অনিয়মের কারণে এ তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো- ২৪ নম্বর ওয়ার্ডের ২০২ নম্বর ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ৩১ নম্বর ওয়ার্ডের ২৭৭ নম্বর ...