১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৮

ব্রেকিং নিউজ

রাজশাহী-সিলেট-বরিশাল সিটিতে নির্বাচন ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক :  রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান। কে এম নুরুল হুদা বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন আগামী ৩০ জুলাই। মনোনয়ন দাখিল ২৪ জুন, যাচাই-বাছাই ১-২ জুলাই, প্রত্যাহারের শেষদিন ৯ ...

ডিসি সম্মেলন ২৪-২৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৬ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৮’ এর তারিখ অবহিতকরণ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্য অনুসারে জেলা প্রশাসক সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সিনিয়র সচিব/সচিবরা অধিবেশনে উপস্থিত ...

পঞ্চম দফায় দুদকের মুখোমুখি বাচ্চু

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগসহ বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলার তদন্তে আবদুল হাই বাচ্চুকে পঞ্চম দফায় জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে বেসিক ব্যাংকের এই প্রাক্তন চেয়ারম্যানের  জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদারকি কর্মকর্তা ও টিম প্রধান সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক)প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে ...

কেসিসি নির্বাচন: স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে ...

বিয়ের পিড়িতে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী (৪৭) অবশেষে বিয়ের পিড়িতে বসছেন! দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি সত্যিই বিয়ে করতে যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যম ফার্স্টপোস্টকে জানিয়েছেন তার বোন প্রিয়াংকা গান্ধীর জামাই রবার্ট ভদ্র। যদিও অন্য কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কারণ এর আগে রাহুলের সঙ্গে বিয়ের গুজব উঠলেও কনে অদিতি সিং অস্বীকার করেছিলেন। ...

গাজায় ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছেন ইসরাইলি সেনারা। দখলদার সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের অন্তত ৩০টি অবস্থানকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছেন। মঙ্গলবার ইসরাইলের সামরিক মুখপাত্র জনাথন কনরিকাস এ খবর নিশ্চিত করেছেন। খবর পার্স টুডের। এর মধ্যে একটি সুড়ঙ্গপথ এবং হামাস ও জিহাদ আন্দোলনের কয়েকটি সামরিক অবস্থান রয়েছে বলে দাবি করেছেন জনাথন। তার দাবি, ...

বিশ্ব একাদশের নেতৃত্বে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:       আঙুলের চোটে বিশ্ব একাদশ থেকে ছিটকে গেছেন ইয়ন মরগান। তার জায়গায় দলে এসেছেন আরেক ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস। মরগ্যানের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে টি ২০ ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। তার মানে, এই ম্যাচে আফ্রিদি, তামিম ইকবালের অধিনায়ক। বিলিংস ছাড়াও দলে এসেছেন বাঁ-হাতি পেসার টাইমাল মিলস ও অলরাউন্ডার স্যাম কারান। সব মিলিয়ে আট ...

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে আজ বুধবার বিকালে সংবাদ সম্মেলন করবেন। বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। ২৫ মে দু’দিনের সরকারি সফরে কলকাতা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ...

জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। দিবসটি পালনের জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ বছর ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ ...

শান্তিরক্ষীদের পেশাদারিত্বের মাধ্যমে মর্যাদা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক : সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা প্রদর্শন করে সাহসী ও বীরোচিত কাজের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৮ উপলক্ষে আজ রাজধানীতে এক অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি বলেন, ‘আমি প্রত্যাশা করি, আপনারা (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরতারা) আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা সমুন্নত রাখার মাধ্যমে বাংলাদেশকে ...