১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪০

ব্রেকিং নিউজ

সরকারই ইতিহাস বিকৃতি করছে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক : বিএনপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মধ্যে পাল্টা অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলছেন, সরকারই ইতিহাস বিকৃতি করছে। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের ওপর বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন ফখরুল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর নানা ঘটনাপ্রবাহে রাষ্ট্রীয় ...

তিন সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তিন সিটিতে আগামী ৩০ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ জুন। ১ থেকে ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই ...

সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন মাশরাফি-সাকিব

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মোর্ত্তজা সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন, সেটা নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও ভোটে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী। গত কয়েক বছর ধরেই একাধিক ক্রিকেট তারকার ভোটে অংশ নেয়ার বিষয়ে ...

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল চারটায় তিনি গণমাধ্যম কর্মীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন গণভবনে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে বিদেশ গেলে সফরের বিষয়বস্তু বরাবর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান। সব শেষ সৌদি আরব, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সফর নিয়ে গত ২ মে তিনি ...

রক্তক্ষয়ী বিক্ষোভ: তামিলনাড়ুতে কপার কারখানা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: দূষণের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিক্ষোভের পর অবশেষে ভারতের তামিলনাড়ুর বন্দরনগরী তুতিকোরিনে কপার গলানোর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্যসরকার। ভয়াবহ মাত্রায় পরিবেশ দূষণ ছড়ানোর অভিযোগে গত তিন মাস ধরেই তুতিকোরিনের হাজার হাজার মানুষ ‘স্টারলাইট কপার স্মেল্টিং প্ল্যান্ট’ বন্ধের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। গত সপ্তাহে সেই বিক্ষোভে পুলিশের গুলিতে ১৩ বিক্ষোভকারী নিহত হয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সোমবার এক বিবৃতিতে বলেন, ...

ঋণ জালিয়াতি : ট্রাস্ট ব্যাংকের এমডিসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: শত কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক আহমেদ চৌধুরী, ডিএমডি আবু জাফর ...

মমতার সম্মতি ছাড়া তিস্তার পানিবণ্টন চুক্তি নয়: সুষমা

আন্তর্জাতিক ডেস্ক: ‘তিস্তার পানির বড় অংশীদার পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া তিস্তার পানিবণ্টন চুক্তি করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার’—এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল সোমবার রাজধানী দিল্লিতে মোদি সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুষমা এসব কথা বলেন। গত শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ...

ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী বুধবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার  গতকাল  সোমবার এ তথ্য জানান। তিনি জানান, ঈদ সামনে রেখে আগামীকাল  ৩০ মে বুধবার সকাল থেকে সব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাসের টিকিটও ...

নির্বাচন কমিশন কার্যালয়ে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে কথা বলতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শেরেবাংলা নগরে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ...

খালেদা জিয়ার দুই মামলার জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগের দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে আজ। আজ  মঙ্গলবার (২৯ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ...