১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

ব্রেকিং নিউজ

যবিপ্রবির ১২ শিক্ষার্থীকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণ হওয়ায় এই ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চারজনকে দুই বছর এবং অন্য আটজনকে এক বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব জানান, গতকাল শনিবার যবিপ্রবির ‘এক্সামিনেশন ...

দাবদাহের আশঙ্কা আপাতত নেই, বৃষ্টি বাড়বে

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়ার পূর্বাভাস সুখবরের পাশাপাশি দুঃসংবাদও দিচ্ছে। পরিমাণে কম হলেও গতকাল শনিবার স্বস্তির বৃষ্টি হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। আজ রোববারও বৃষ্টি হতে পারে। জনজীবন অতিষ্ঠ করে দেওয়া দাবদাহের আপাতত কোনো আশঙ্কা নেই। অন্যদিকে দুঃসংবাদ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল রাত ১২টার পর ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অতিক্রম করে যাওয়ার কথা। এর প্রভাবে বাংলাদেশের ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগারদের সামনে এবার ওয়ানডে সিরিজ মিশন। রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দ্য প্রভিডেন্স স্টেডিয়ামে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। রঙিন পোশাকের ক্রিকেটে বাংলাদেশ ভিন্ন এক দল। বিশেষ করে নিজের দেশের মাটিতে বাংলাদেশ ...

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা সংবাদদাতা: রাজশাহীর সাগরপাড়ায় বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়েছে। গত ...

‘অস্ত্রের কারখানায়’ অভিযান, আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ২

জেলা সংবাদদাতা: কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় দুটি ‘অস্ত্রের কারখানায়’ অভিযান চালিয়েছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে ২০টি আগ্নেয়াস্ত্র, ২৪টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম। আটক হয়েছেন দুই ব্যক্তি। গতকাল শনিবার রাতে মহেশখালীর কালারমারছড়া দুর্গম পাহাড়ে এই অভিযান চালানো হয়। র‍্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদি হাসান এই তথ্য জানান। আটক হওয়া দুই ব্যক্তি হলেন মো. আবদুল হাকিম (৩৮) ও মো. ...

বাকৃবি অনুষ্ঠানস্থলে আগুন : ঘটনা তদন্তে কমিটি গঠন

জেলা সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানের মঞ্চে ও প্যান্ডেলে আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নায়েরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ...

হামলাকারী ছাত্রলীগের বিচার দাবিতে ঢাবিতে গণপদযাত্রা বিকালে

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে রোববার বিকালে গণপদযাত্রা করবেন শিক্ষার্থীরা। আজ বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হবে। কর্মসূচি থেকে দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ, ছাত্রলীগের হামলায় আহতদের সুচিকিৎসা এবং হামলাকারীদের বিচারের দাবি জানানো হবে। আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ, পেজ এবং তাদের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য ...

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। তীব্র বাতাসের কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রবিবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পাটুরিয়া ঘাট নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে ...

সাতসকালে নৈশকোচ প্রাণ নিল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরের হাজীরহাট এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন। রোববার সকাল ৭টার দিকে নগরের হাজীরহাট ব্রিজসংলগ্ন আকিজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। রংপুর কোতোয়ালী থানার এসআই মনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় বিপরীতমুখি একটি অটোরিকশাকে চাপা দেয় ...

আমি জনগণের সেবক, সংবর্ধনার প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনও ভাবিনি আওয়ামী লীগের মতো এত বড় দলের সভাপতি হবো। আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল। আমি অবশ্য তা চাইও নি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের অর্জন ত্যাগের মাধ্যমে হয়েছে। ৭৫ এর ১৫ আগস্ট জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিকেলে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ...