১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৪

ব্রেকিং নিউজ

জামায়াতের ধানের শীষে নির্বাচনের সিদ্ধান্তকে কীভাবে দেখছে ঐক্যফ্রন্ট?

জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের সিদ্ধান্তকে বিএনপি ইতিবাচক মনে করলেও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের কেউ কেউ সেভাবে দেখছেন না। জামায়াতে ইসলামী এর আগে স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচনের কথা বললেও বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথা জানায়। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রত্যয়নপত্র নিয়ে ২৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত নেতারা। দলটির আরও ডজনখানেক ...

উদ্বেগ–উত্তেজনায় জাতীয় পার্টি

মহাজোট থেকে জাতীয় পার্টি (জাপা) কত আসন পাচ্ছে, তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে দলের শীর্ষস্থানীয় নেতারা নিশ্চুপ। আবার দলীয় প্রধান এইচ এম এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে। দলীয় মনোনয়ন না পেয়ে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মনোনয়ন নিয়ে বাণিজ্যের অভিযোগ করছেন। সব মিলিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে জাপায়। দলীয় সূত্র জানায়, দলীয় মনোনয়ন না পাওয়ায় বর্তমান সাংসদ সালমা ইসলামসহ (ঢাকা-১) ...

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কী বিষয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে তা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক ...

আজ প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বাসযোগ্য করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছর পরেই মারা যান মেয়র আনিসুল হক। তার অকাল মৃত্যুতে স্বপ্নের সেই ঢাকা আজও অধরা। বহু উন্নয়ন কাজ শুরু করলেও তা শেষ করে যেতে পারেননি তিনি। আজ ৩০ নভেম্বর, শুক্রবার আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটিকে স্মরণ করে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ...

কঙ্গো যাচ্ছেন ৩৫৮ বিমান সেনা

বাংলাদেশ বিমান বাহিনীর ৩৫৮ জন বিমান সেনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্টে নতুন এই শান্তিরক্ষীদের প্রতিস্থাপন করা হবে। বাসসের খবরে বলা হয়েছে, বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কন্টিনজেন্ট-এর প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। এ পর্যায়ে ৩৫৮ জন বিএএফ শান্তিরক্ষী প্রতিস্থাপিত হচ্ছে। মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতও করা হয়। শান্তিরক্ষা ...

যে আসনে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী নেই

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের নামে যত মনোনয়নপত্র জমা পড়েছে, তার আড়াই গুণ বেশি মনোনয়নপত্র জমা হয়েছে বিএনপির নামে। এর মধ্যে ৩৬টি আসনে আওয়ামী লীগের নামে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। আর পাঁচটি আসনে বিএনপির পড়েনি। যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থী নেই সেগুলো হচ্ছে—টাঙ্গাইল-৮, মৌলভীবাজার-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-৪ ও চট্টগ্রাম-১৪। আর যে ৩৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই সেগুলো ...

নজরুলের বক্তব্যে রিজভীর মুখে হাত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্যে লজ্জা পেলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নজরুল ইসলাম তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘আজকাল রিজভী আহমেদ আমার চেয়েও ভালো লেখেন, কাজেই তারটা পড়তে আমার কোনো অসুবিধা নেই। আমি ওটা পড়ে ফেলব, তারপর দু-এক কথা বলা লাগলে বলব।’এ কথা শুনে পাশে বসা রিজভী আহমেদ ‘না, না, ছি, ছি’ বলে নিজের ...

পুলিশ সুপারের ১২১ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ সদর দফতর থেকে বদলিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদে/স্থানে নিয়োগ/বদলী করা ...

মনোনয়ন জমা নিয়ে মনগড়া অভিযোগ করলে হবে না

বিএনপি নেতারা নিজেদের কারণে মনোনয়ন জমা দিতে পারেনি বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এটা তাদের ইন্টারনাল বিষয়। আমি যতদূর জানি তাদের মধ্যে দুইজন আছে যারা তাদের কাঙ্ক্ষিত জায়গা (আসন) থেকে মনোনয়ন পায়নি বলে মনোনয়ন জমা দেয়নি। আর মির্জা আব্বাস সময়মতো মনোনয়ন জমা দেয়নি। নির্বাচন কমিশন তাই মনোনয়ন জমা নেয়নি। বিএনপি মনগড়া অভিযোগ করলে তো হবে ...

‘নিজেদের কারণেই মনোনয়ন জমা দিতে পারেনি বিএনপি নেতারা’

বিএনপি নেতারা নিজেদের কারণে মনোনয়ন জমা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাদের ইন্টারনাল বিষয়। আমি যতদূর জানি তাদের মধ্যে দুইজন আছে যারা তাদের কাঙ্ক্ষিত জায়গা (আসন) থেকে মনোনয়ন পায়নি বলে ...