১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৬

ব্রেকিং নিউজ

মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী বললেন ‘সকলে ভালো থাকবেন’

মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে জনগণ ভোট দিয়ে বিজয়ী করলে নতুন সংসদ গঠন হবে। এরপর নতুন মন্ত্রিসভা গঠন হবে। নতুন মন্ত্রিসভা গঠন হলে কারা সেখানে আসবেন, সেটি এখন বলাও সম্ভব হবে না। সকলে ভালো থাকবেন- এই কামনা করছি। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সব ...

আশরাফের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে বিএনপির প্রশ্ন

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির অভিযোগ, মনোনয়নপত্রে সৈয়দ আশরাফের স্বাক্ষর ছিল না। আজ সোমবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। লিখিত বক্তব্যে বিএনপি বলছে, স্বাক্ষর না থাকা প্রসঙ্গে বলা হয়েছে, সৈয়দ আশরাফের মনোনয়নপত্রে টিপসই দেওয়া হয়েছে। তিনি ...

আপিল করতে ইসিতে হিরো আলম

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে গেছেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। সোমবার বিকেল সাড়ে ৩টায় ইসিতে যান তিনি। এর আগে রোববার জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হিরো আলমসহ ১৬ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে বাছাইয়ের দিনে হিরো আলমসহ সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। তিনি সেই আসনে স্বতন্ত্র ...

আ’লীগে ছাত্র ও যুবমৈত্রীর শতাধিক নেতাকর্মী যোগদান

রাজশাহীতে ছাত্র ও যুবমৈত্রীর শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রোববার রাতে নগরীর কোর্ট স্টেশন এলাকায় এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় যুবমৈত্রী রাজশাহী মহানগরীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বুলবুল এবং ছাত্রমৈত্রীর মহানগরীর সাবেক সহসভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে ...

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করছেন প্রার্থীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করা শুরু করেছেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ আবেদন করছেন তারা। জানা গেছে, আজ থেকে আগামী বুধবার এ তিন দিন ইসিতে আপিল করা যাবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছ থেকে বাতিল আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে আপিল করতে হবে। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের বৈধ ও অবৈধ ...

জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) মহাসচিবের পদ থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে নতুন মহাসচিব মনোনীত করা হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন ...

হাওলাদার আউট, রাঙ্গা ইন

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে আবারও ‘আউট হলেন’ এ বি এম রুহুল আমিন হাওলাদার। তার স্থলাভিষিক্ত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। ওই চিঠিতে বলা হয়েছে- ‘আপনাকে জাতীয় ...

যে ৮ আসনে কোনো প্রার্থী নেই বিএনপির

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার একটিসহ সারাদেশের বেশ কয়েকটি আসনে আপাতত বিএনপির প্রার্থীশূন্য হয়ে পড়েছে। আসনগুলো হলো বগুড়া-৭, সুনামগঞ্জ -৩, খুলনা-৬, ঢাকা-১, মানিকগঞ্জ-২, জামালপুর-৪, রংপুর-৫ ও শরীয়তপুর–১ আসন। তবে সুনামগঞ্জ-৩ আসনে ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শাহিনূর পাশা চৌধুরী এবং খুলনা-৬ আসনে জামায়াত নেতা আবুল কালাম আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ...

ভোটের আগেই বিদায় ঘণ্টা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার আরেকটি ধাপ শেষ হয়েছে। গতকাল রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির অর্ধশতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের অনেকেই রাজনীতি অঙ্গনে হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চার আসনে বিএনপির একজন প্রার্থীরও মনোনয়নপত্র টেকেনি। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের অনেক নেতার প্রার্থিতাও বাতিল হয়েছে। তবে শুধু একটি আসনে ...

নির্বাচনী লড়াইয়ে জামায়াতের টিকে রইলো যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামায়াত জোটগতভাবে প্রার্থী দিয়েছে ২৫ আসনে। তবে জোট থেকে আরও বেশ ক’টি আসন বাগাতে আরও ৩০টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে নিবন্ধন হারানো এই দলটি। অর্থাৎ ৫৫ আসনে নির্বাচন করার পরিকল্পনা ছিল জামায়াতের। তবে বাছাই পর্বেই ক্রটি ও বিভিন্ন অসঙ্গতির অভিযোগে ৫৫ প্রার্থীর মধ্যে ১৯ প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করেছে নির্বাচন কমিশন। আরও ...