ফেনী-১ আসনের পর এবার বগুড়া-৬ (সদর) আসনেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হলো। রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করা হয়। বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের সাজা হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে সকালে একই কারণে ...
ব্রেকিং নিউজ
সভাপতি ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ডিআরইউ’র দপ্তর সম্পাদক পুনঃনির্বাচিত হলেন জেহাদ চৌধুরী
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে (২০১৯) দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন অনলাইন দৈনিক সময়নিউজ ডট নেট এর বিশেষ প্রতিনিধি মো. জেহাদ হোসেন চৌধুরী। গত বছর (২০১৮) একই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সভাপতি নির্বাচিত হয়েছেন এসএটিভির ইলিয়াস হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কবির আহমেদ খান। ভোটগণনা শেষে শুক্রবার ...
উন্নত বিশ্বে বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত ও বিএনপি একই নীতি ও আদর্শে বিশ্বাসী। পাকিস্তানের সঙ্গে বিএনপির বন্ধুত্ব এখনও অটুট। এখন তারা একেবারে বন্ধুহীন হয়ে পড়বে, এটা এ মুহূর্তে বলছি না। তবে উন্নত গণতান্ত্রিক বিশ্বে বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ...
জগাখিচুড়ি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে যেতে শুরু করেছে। অনুকূল, উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার পরিবেশ দেশে এখন বিরাজ করছে। একাদশ সংসদ নির্বাচনে জগাখিচুড়ি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার ...
ইজতেমা নিয়ে তাবলিগের দুই পক্ষ মুখোমুখি, তীব্র যানজট
বিশ্ব ইজতেমা পরিচালনাসংক্রান্ত বিরোধের জের ধরে তাবলিগ জামাতের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারী দুই পক্ষের হাজার হাজার মুসল্লি পৃথকভাবে টঙ্গীতে ইজতেমা ময়দান ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে আশুলিয়ার দিকে সড়কে অবস্থান নিয়েছেন। এতে আজ শনিবার টঙ্গী ও রাজধানীর বিমানবন্দরসংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই দুই পক্ষের বিরোধিতার কারণে আসছে ...
সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারার বাসায় ফিরেছেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরেন। এইচ এম এরশাদ এর উপদেষ্টা কাজী মামুন বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এখন সুস্থ আছেন।
বিকালে ড. কামালের সংবাদ সম্মেলন
আজ শনিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করবেন। বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করবেন তিনি। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহত গ্রেফতার ও মামলার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনে পরিস্থিতি তুলে ধরা হবে বলে জানিয়েছে জোটের সূত্র। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। গুলশানে ...
ভোটারদের কেন্দ্রে নিতে পারলেই জয়: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে নানা প্রতিবন্ধকতা তৈরি করবে। জনগণ সরকারের উপর এতটাই বীতশ্রদ্ধ যে ৩০ ডিসেম্বর ভোট দেওয়ার সুযোগ তারা পেলেই ধানের শীষ জয়ী হয়ে আসবে। সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। ক্ষমতাসীন দল এটা সামলাতে পারবে না যদি মানুষ তাদের ভোট দিতে পারে। সেজন্য ভোটের অধিকার নিশ্চিত করতে ভোটারদের ...
বিএনপি-জামায়াত ও নীতিহীন কামালদের নির্বাচনী প্রতীক একই
যুদ্ধাপরাধী জামায়াত, বিএনপি আর নীতিহীন ড. কামাল সাহেবদের নির্বাচনী প্রতীক একই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে ‘স্বাধীনতা বিরোধী শক্তি, জঙ্গিবাদ এবং উন্নয়ন বিরোধী চক্রের মূলোৎপাটন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে, ...
আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে : নাসিম
‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে লড়াই হবে তা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই’ বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এমন মন্তব্য করেন। মো. নাসিম বলেন, ডিসেম্বর মাসে বাঙালির বিজয় ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না। ৭১ এর স্বাধীনতা যুদ্ধ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর