বিদেশ ডেস্ক গত বুধবার রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পিছনে ‘ধনীদের লোভ’কে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ গণমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’। প্রতিবেদনে বলা হয়, আগুনের সূত্রপাত হলে একটি ছোট দোকানে তা ছড়িয়ে পড়ে, যেখানে অনুমোদনবিহীনভাবে রাখা হয়েছিল রাসায়নিক। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের পাশের একটি আবাসিক ভবনে, যেখানে ...
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, এসআইসহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক আশুলিয়ায় আউকপাড়া বস্তিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ডিবি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ডিবি পুলিশ মাদক চোরাকারবারীদের আটক করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানায়, রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে আউকপাড়া এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুর হোসেনকে ৬০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার পরিবারের সদস্যরা ডিবির এসআই শহিদুল ...
ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে দাহ্য রাসায়নিকের বড় মজুতের সন্ধান
নিজস্ব প্রতিবেদক রাজধানীর চকবাজারের হাজী ওয়াহেদ ম্যানশন নামের যে ভবনটিতে আগুনের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে, সেই ভবনটির নিচতলায় বেআইনিভাবে মজুত করে রাখা শত শত দাহ্য রাসায়নিকের কনটেইনার এবং প্যাকেট খুঁজে পেয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের কর্মকর্তা রতন কুমার দেবনাথ আজ (২২ ফেব্রুয়ারি) বিকেলে জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গিয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের একটি দল ভবনটির নিচতলার ...
পেরু-ইকুয়েডর সীমান্তে ৭.৭ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বিদেশ ডেস্ক বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু-ইকুয়েডর সীমান্ত এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭ বলে জানা গেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা সূত্রে খবর, কম্পনের উৎসস্থল ছিল ইকুয়েডরের আমবেটোর মতো জনবহুল এলাকার ২২৪ কিলোমিটার বা ১৪০ মাইল দক্ষিণ পূর্বে। মাটি থেকে প্রায় ১৩২ কিলোমিটার গভীরে হয়েছে এই কম্পন। শুক্রবার সকালের এই কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয় মানুষের মনে। প্রাথমিরভাবে সুনামি সতর্কতা ...
চকবাজার আগুন: লাশ শনাক্তে ডিএনএ সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিবেদক রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২২ জনের লাশ শনাক্তে তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)একটি দল।তারা সেখানে উপস্থিত লাশের স্বজনদের নমুনা সংগ্রহ শুরু করেন। ঢামেক সূত্র জানায়, চকবাজারের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। বাকি ...
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বিষয়টি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের ...
ধসে পড়ার ঝুঁকিতে ওয়াহিদ ম্যানশন: বুয়েটের বিশেষজ্ঞ দল
নিজস্ব প্রতিবেদক বুধবার রাত সাড়ে ১০টা। চকবাজারের চুড়িহাট্টা মোড়ের সামনে ভয়াবহ যানজট। একটি বিয়ের বরযাত্রীদের গাড়ি যাচ্ছিল চার তলা ওয়াহিদ ম্যানশনের সামনে দিয়ে। স্বাভাবিক যানজট আরও তীব্র আকার ধারণ করে। এর মধ্যে হঠাৎ করেই পারফিউমের বোতলভর্তি একটি পিকআপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনের তিন তলা পর্যন্ত উঠে যায়। এতে পাশে থাকা বিদ্যুতের ছোট একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ আগুনের ...
চকবাজারে হতাহতদের জন্য পোপের প্রার্থনা
বিদেশ ডেস্ক পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। হতাহতদের জন্য প্রার্থনাও করেছেন তিনি। বৃহস্পতিবার পোপের পক্ষ থেকে কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের পাঠানো এক টেলিগ্রামে বলা হয়, ‘ঢাকার কেন্দ্রস্থলে আগুন লেগে জীবনহানী ও আহত হওয়ার ঘটনা জানতে পেরে পোপ ফ্রান্সিস গভীরভাবে শোকাহত। তিনি সকল আক্রান্তদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন।’ বিবৃতিতে বলা হয়, ‘নিহতদের আত্মার শান্তি এবং আহতদের ...
চকবাজার ট্র্যাজেডি: ঘটনাস্থল পরিদর্শনে ১১ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত একটি টিম। ‘চকবাজার ট্র্যাজেডি’তে ক্ষতিগ্রস্ত ভবনগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ তা পরিদর্শন করবেন কমিটির ১১ সদস্য। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের কমিটির ...
উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক আহত
নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উত্তেজিত রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক ও পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন জার্মান সাংবাদিক ও একজন বাংলাদেশি দোভাষী এবং গাড়ির ড্রাইভার রয়েছেন। আহতরা হলেন জার্মান সাংবাদিক ইয়োচো লিওলি (৪৪), এস্ট্যাটিউ এপল (৪৯) ও গ্রান্ডস স্ট্যাফু (৬১)। তাদের বাংলাদেশি দোভাষী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর