নিজস্ব প্রতিবেদক কেমিক্যালের কারণে নয়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চকবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। গ্যাসের সিলিন্ডারটি ওয়াহেদ ম্যানসনের হোটেল বা ভবনটির সামনে একটি গাড়ি থেকে বিস্ফোরিত হয়েছে। এমনকি অগ্নিদগ্ধ কারও দেহে কেমিক্যালের চিহ্ন বা গন্ধ পাওয়া যায়নি। শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৫ মিনিটে চকবাজার এলাকার চুড়িহাট্টা জামে মসজিদ ...
ব্রেকিং নিউজ
সব পুড়েছে, আগুনের ছোঁয়াও লাগেনি মসজিদে
নিজস্ব প্রতিবেদক রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশপাশের সকল ভবন পুরে ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত অবস্থায় আছে পাশের মসজিদ ও আরবি কায়দা। মসজিদের ভেতরে যারা অবস্থান নিয়েছিলেন তাদের সবাই সুস্থ অবস্থায় ফিরেছেন। জানা গেছে, চুড়িহাট্টা জামে মসজিদটি আগুনে পুড়ে অঙ্গার ওয়াহেদ ম্যানশনের পাশেই অবস্থিত। মসজিদের চার পাশের সব ভবন ক্ষতিগ্রস্ত হলেও মসজিদের ভেতরে কোনো ক্ষতি হয়নি। মসজিদের ...
৭০টি লাশ উদ্ধার, আরও থাকতে পারে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক রাজধানীর চকবাজারে এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তাঁর আশঙ্কা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন। আইজিপি বলেন, এটা তো ...
চকবাজারে ভয়াবহ আগুনে লাশের মিছিল
নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকার চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে গতকাল বুধবার রাতে লাগা আগুনের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়েই চলছে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী সকাল সাড়ে আটটার দিকে ব্রিফিংয়ে জানান, ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও লাশ থাকতে পারে। উদ্ধারকাজ শেষ ...
কুদ্দুস বয়াতি হাসপাতালে
এন্টারটেইনমেন্ট ডেস্ক সংগীতশিল্পী কুদ্দুস বয়াতিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় গত ৭-৮ দিন ধরে কিছু খেতে পারছিলেন না। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।
জবিতে দিনভর সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিন সংবাদকর্মীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে সাত-আটটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ...
শের-ই-বাংলা মেডিকেলের ডাস্টবিন থেকে ৩৩ নবজাতকের লাশ উদ্ধার
অনলাইন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে অপরিণত বয়সের ৩৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোদাছ্ছের আলী জানান, রাতে সিটি কর্পোরেশনের ময়লা পরিচ্ছন্নকারীরা খবর দিলে ডাস্টবিনে গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও কিছু জানা যায়নি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী রিয়াজুল ইসলাম জানান, ...
ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে গেল আরও ২ বোন
অনলাইন চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কফিল উদ্দিন। কাজ করেন বন্দরশ্রমিক হিসেবে। চার কন্যার জনক। বড় মেয়ে সামিয়া আক্তারের বয়স ১১ বছর। দ্বিতীয় কন্যা সাদিয়া আক্তারের বয়স ৭ বছর, পড়ে কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে। একই বিদ্যালয়ে প্রাথমিকে পড়ুয়া তৃতীয় মেয়ে মুন্তাহিনের বয়স ৫ বছর। সবার ছোট আদরের মাইশার বয়স সবে মাত্র ৩ বছর। এই চার বোনের তিনজনই সোমবার ...
কাশ্মীরে ফের হামলা, মেজরসহ ৪ ভারতীয় সেনা নিহত
বিদেশ ডেস্ক কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের ওপর আবারও হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে একজন মেজরসহ আরও চার ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য। রবিবার মধ্য রাতে এই হামলার ঘটনা ঘটে। এবার হামলা পুলওয়ামার পার্শ্ববর্তী পিঙ্গলান এলাকায়। বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ সেনা নিহত হওয়ার ঘটনার মাত্র ৪ দিন পর আবারও ...
সোম নয়, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাত ৯টার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে জেলা প্রশাসন। এর আগে রোববার সকাল থেকে ইজতেমায় অংশ নিয়েছে মাওলানা সা’দ অনুসারীরা। ১৭-১৮ ফেব্রুয়ারি দুদিন ইজতেমা হওয়ার কথা থাকলেও বৃষ্টিসহ বিভিন্ন কারণে মোনাজাত একদিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর