১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

ব্রেকিং নিউজ

নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক আমেরিকার নিউ ইয়র্কে রেজওয়ান কিবরিয়া নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। কিবরিয়ার বাড়ি সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিউ ইয়র্ক সিটির কুইন্সে হিলসাইড এভিনিউতে নিজ বাসায় তাকে গুলি করে হত্যা করা হয়। জানা গেছে, দুই ব্যক্তি তার বাসার কলিং বেল বাজালে কিবরিয়া দরজা খোলেন। এসময় তারা তাকে গুলি করে। ...

ভারত–পাকিস্তানকে উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক পাকিস্তানের ভেতর ঢুকে ভারতের বোমা হামলার বিষয়টি ঘিরে দেশ দুইটির মধ্যে তীব্র উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুই প্রতিবেশী দেশের মধ্যে এই উত্তেজনা কমিয়ে আর কোনো সামরিক তৎপরতা না চালানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, দুই দেশের মধ্যকার উত্তেজনা কমাতে পৃথকভাবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি। মঙ্গলবার ...

ভারতে কপ্টার বিধ্বস্ত, ৩ বিমানবন্দর বন্ধ

বিদেশ ডেস্ক ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছে যাওয়ায় সীমান্তসংলগ্ন তিনটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ভারত। জম্মু, লেহ, শ্রীনগর বিমানবন্দর আজ বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জম্মু-কাশ্মীরের বুদগাম এলাকায় আজ সকালে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুজনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় বিমানবাহিনীর বোমা ছোড়ার ঘটনার জবাবে সীমান্তে ভারী ...

ভারতের দুটি পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত

বিদেশ ডেস্ক ভারত ও পাকিস্তান দুই দেশই পরস্পরের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তান ভারতের দুটি ও ভারত পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ভারত ও পাকিস্তান উভয়ই নিজ দেশের কোনো বিমান ভূপাতিত হওয়ার ঘটনা বা কোনো ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে দাবি করেছেন, ভূপাতিত ভারতীয় জেট বিমানের একটি পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত ...

ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

বিদেশ ডেস্ক এবার ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। এর আগে পুলওয়ামা-কাণ্ডের পর ভারতের শীর্ষ চলচ্চিত্র সংস্থা অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিউব্লিউএ) দেশটিতে পাকিস্তানের সব শিল্পীকে নিষিদ্ধের ঘোষণা দেয়। কাশ্মীরের পুলওয়ামা-কাণ্ডে ভারতীয় আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি জওয়ানের মৃত্যুর ১২ দিন পর গতকাল মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা ...

ঢাকায় মধ্যরাত থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সব ধরনের যানবাহন চলাচলে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বাস, ট্রাক, টেম্পো, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বেবিট্যাক্সি/অটোরিকশা ইজিবাইক ইত্যাদি যানবাহনের চলাচল করবে না। এ ছাড়া নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ১২টা থেকে ...

বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক বজ্রমেঘের ঘণঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতের হামলা, জরুরি বৈঠকে বসছেন ইমরান খান

বিদেশ ডেস্ক পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালালো ভারত। মিরাজ ২০০০ বিমানের সাহায্যে ক্রমাগত হামলা চালায় ভারতীয় বিমান সেনারা। বালাকোটে বড়সড় বিস্ফোরণ ঘটায় ভারতীয় যুদ্ধবিমান। এদিকে, ভারতীয় যুদ্ধবিমান হামলা চালানোর পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় যুদ্ধবিমান সে দেশের মাটিতে প্রবেশ করলে পাকিস্তানে সেনা দ্রুত জবাব দেওয়ায় ফিরে এসেছে ...

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গাজীপুর

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট ২ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। গাজীপুরের কাছে এর উৎপত্তিস্থল বলেও জানান তিনি। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এবার ভারতে গোলাবর্ষণ পাকিস্তানের

বিদেশ ডেস্ক মঙ্গলবার ভোর রাতে পাকিস্তানের ভেতরে ভারতীয় বিমানবাহিনীর আকস্মিক বোমা হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কানাচক সীমান্তে পাকিস্তানও ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান সীমান্ত রক্ষী বাহিনী পাক রেঞ্জার্স। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতও এর যথাযথ জবাব দিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত ...