আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে এক রাশিয়ান নাগরিককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। মারিয়া বুটিনা নামের ওই রাশিয়ান নাগরিককে আগেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। শুক্রবার তার সাজা ঘোষণা করা হয়। মার্কিন আদালতের বক্তব্য, রাশিয়ার এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন মারিয়া। অভিযোগ, মার্কিন পুলিশে রাশিয়ার হয়ে প্রভাব বিস্তার করতে গিয়ে, মারিয়া ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে বেআইনি ভাবে ঢোকার চেষ্টা ...
ব্রেকিং নিউজ
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের ঘোষণা
দেশজনতা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আগামী ২৯ এপ্রিল সোমবার থেকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন সফল করতে তারা সাত কলেজের অধিভুক্তি বাতিলের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা ও ক্যাম্পাসে লিফলেট বিলি ...
শ্রীলঙ্কায় জঙ্গি আস্তানায় অভিযান, নারী-শিশুসহ নিহত ১৫
ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পর জঙ্গি নিধন অভিযানে নেমেছে দেশটির সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুক্রবার রাতভর জঙ্গিদের গোলাগুলি হয়েছে। এতে ছয় শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন। খবর রয়টার্সের। সাইন্দামারুদু এলাকায় একটি জঙ্গি আস্তানার খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। তাদের সঙ্গে এসটিএফ অভিযানে ...
বইছে মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা
দেশজনতা অনলাইন : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু তাপপ্রবাহ। কয়েকদিন ধরে চলা এমন তাপপ্রবাহে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন। বৃষ্টি না হওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। গরমে আর ঘামে একাকার অবস্থা। সারাদেশে বয়ে চলা এমন তাপপ্রবাহ কিছুটা হলেও প্রশমিত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ ...
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনজীবীদের অনশন শুরু
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন শুরু করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে আজ বেলা পৌনে ১১টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এ প্রতীকী অনশন কর্মসূচি চলবে। এতে সুপ্রিম কোর্ট ...
সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই
প্রথিতযশা সাংবাদিক, লেখক মাহফুজ উল্লাহ আর নেই। শনিবার সকাল ১০টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংককে আছেন মাহফুজ উল্লাহর স্ত্রী দিনারজাদী বেগম, ছোট মেয়ে ডা. নুসরাত হুমায়রা ও ছোট মেয়ে জামাতা মিনহাজুল হক। ...
বগুড়ায় ‘গোলাগুলিতে’ নিহত ২
অনলাইন বগুড়ার শেরপুর উপজেলায় দুই চরমপন্থী দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ লিটন ও আফসার নামে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত লিটন সরকার ও আফসার আলী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, আট রাউন্ড গুলি, দুটি চাপাতি ও তিনটি পোস্টার পাওয়া গেছে। শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ...
ইরাকে ৪৫ বাংলাদেশী শ্রমিক উদ্ধার
বিদেশ ডেস্ক ইরাকে বাংলাদেশী ৪৫ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে রাজধানী বাগদাদে একটি শিবিরে আটকে রাখা হয়েছিল। এসব বাংলাদেশীকে মুক্তির খরব ফেসবুক পোস্টে জানিয়েছে পুলিশ কমান্ড- এ খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট মনিটর। তারা জানিয়েছে, ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, বাগদাদের কেন্দ্রীয় অঞ্চলে একটি শ্রমিক বিষয়ক কোম্পানি আটকে রেখেছিল ওই বাংলাদেশীদের। তাদেরকে ভবিষ্যতে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করার পরিকল্পনা ছিল ...
গরমে অতিষ্ঠ জনজীবন : তাপমাত্রা ৪০ ডিগ্রি!
দেশজনতা অনলাইন : বৈশাখের গরম দেশজুড়েই পড়েছে। এরই মধ্যে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের প্রচণ্ড উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদের তেজে ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৯ দশমিক ...
শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পাশের সড়কে দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ফাহমিদা হক লাবণ্য (২১)। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় লাবণ্যকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত রাইডার সুমনকে হাসপাতালে পায়নি পুলিশ। শেরে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর