১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ধর্ষিত শিশুর মা গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। এদিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক শফিকুল ইসলাম বেপারী (৪০) কে গ্রেফতার করেছে। সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সামছু মাস্টারের পাড়া গ্রামের মৃত হানিফ বেপারীর ছেলে। মামলার এজাহারে ওই ...

এটিএম শামসুজ্জামান ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে

দেশজনতা অনলাইন : একুশে পদক পাওয়া কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সফল অস্ত্রোপচার হয়েছে। তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাতে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১টায় তার অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৮৮ বছর বয়সী এ অভিনেতা আজগর আলী হাসপাতালের অধ্যাপক ...

কাজ পাগল জাপানীদের নজিরবিহীন টানা ছুটি শুরু

আন্তর্জাতিক ডেস্ক : কাজ পাগল জাপানীরা ১০ দিনের টানা ছুটি ভোগ করছেন। শনিবার থেকে নজিরবিহীন এ ছুটি শুরু হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সম্রাট আকিহিতো বিদায় নেবেন এবং তার বড়ো ছেলে নারুহিতো (৫৯) সিংহাসনে বসবেন। এদিকে বেশ কয়েকদিনের এ ছুটি কাটাতে রেকর্ড সংখ্যক লোক বিদেশ ও দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। ফলে উপছে পড়ছে বিমানবন্দর ও রেলস্টেশন। পুরনো সম্রাটের বিদায় এবং ...

চাঁদপুরে বাসের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির কাকৈরতলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার সাহাপুরের আবুল কালাম (৬৫), কচুয়ার আশ্রাফপুরের রণজিৎ চন্দ্র মজুমদার (৭৫), আশ্রাফপুর ইউনিয়নের ভবানিপুরের জান্নাতুল ফেরদৌস মনি (২৭), ও রোমান (৮)। অপর একজনের নাম জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায়  টঙ্গীগামী ...

লা লিগা শিরোপা ধরে রাখল বার্সা

খেলা ডেস্ক দিন তিনেক পর চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগ। লা লিগা শিরোপাও ধরে রাখা সময়ের ব্যাপার। সব ভেবে আজ তাই লিওনেল মেসিকে বিশ্রামে রেখেছিলেন বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভার্দে। প্রথমার্ধে গোলমুখে দলের দুর্দশা দেখে মেসিকে নামিয়েই দিলেন নিরূপায় ভালভার্দে, আবারও অধিনায়কের পায়ের জাদুতে হাসল কাতালানরা। মেসির একমাত্র গোলে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা ধরে রেখেছে বার্সা। ...

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কামাল হোসেন (৪০) ও সামিরা (১৬) নামে দুই পথচারীর মৃত্যু হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। শনিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা, নারী নিহত

বিদেশ ডেস্ক শ্রীলঙ্কায় গির্জায় এবং হোটেলে সিরিজ বোমা হামলার রেশ কাটতে না কাটতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীদের হামলা হলো। রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের পওয়েতে একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছরের যুবককে আটক করা হয়েছে। শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান ...

শপথ নেয়া জাহিদুরকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমানকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২৭ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, দলের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে সব ধরনের পদ থেকে জাহিদুরকে বহিষ্কার করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ...

সাংবাদিক মাহফুজ উল্লাহর লাশ ঢাকায়, বিকেলে দাফন

নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর লাশ ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তার লাশ। মাহফুজ উল্লাহর ভাগনে শাহদাত রায়হান কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মোহাম্মদপুরে মাহফুজ উল্লাহর বাসায় লাশ নেওয়া হয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) জোহরের নামাজের পর গ্রিনরোড ডরমিটরি মসজিদে তার প্রথম জানাজা হবে। আর দ্বিতীয় জানাজা ...

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হামলার হুমকি আইএসের

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার রেশ না কাটতেই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস। সামাজিক যোগাযোগের অ্যাপস টেলিগ্রামের একটি চ্যানেলে বাংলায় লেখা ‘শীঘ্রই আসছি’ শিরোনামে একটি পোস্টারে হামলার এই হুমকি দিল আইএস। শনিবার দুপুরে ভারতের সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এতথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’ লেখা ওই পোস্টারটি ...