ক্রীড়া ডেস্ক : আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের বিশ্বকাপ জার্সির ছবি। আজ আনুষ্ঠানিকভাবেই মাশরাফি-তামিমদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পরে বোর্ড সভাপতি, পরিচালক, খেলোয়াড়, কোচিং স্টাফদের নিয়ে হয় জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশন। বিশ্বকাপ দলের ১৫ জনের ১৪ জন ফটোসেশনের সময় উপস্থিত ...
ব্রেকিং নিউজ
সিঙ্গাপুরে নেয়া হলো সুবীর নন্দীকে
দেশজনতা অনলাইন : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলো কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে সুরীব নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি ঠিক করে মঙ্গলবার সকালে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়া হয়। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন মুঠোফোনে জানান, ১০টা ৪০মিনিটে ...
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ‘ফণি’
দেশজনতা অনলাইন : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ আরো শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এটি সামান্য উত্তরদিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের গতি বৃদ্ধি পাওয়ায় তা শুক্রবার রাতে অথবা শনিবার সকালে আঘাত হানতে পারে। ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে ওড়িশা উপকূলের ...
জার্সি বদলাতে আইসিসিতে আবেদন করবে বিসিবি
ক্রীড়া ডেস্ক : মিরপুরে সোমবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন ক্রিকেটাররা বিশ্বকাপের জার্সি পরে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন। মুহূর্তের মধ্যে জার্সির ছবি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের জন্য দুই রকমের জার্সি বানিয়েছে বিসিবি। একটি হচ্ছে সবুজ। সবুজ জার্সিতে লাল রঙের কোনো ছোঁয়া নেই। আরেকটি হচ্ছে লাল রঙের জার্সি। এই জার্সিতে ...
এরশাদের অফিস থেকে ৪৩ লাখ টাকা চুরি
জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার ভোর রাতে কে বা কারা তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করেছে। এ সময় তারা বিভিন্ন রুমের ড্রয়ার ভেঙে ফেলে। সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি। এ ঘটনায় মামলা ...
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়েরও বিষপানে আত্মহত্যা
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যা করার আত্মহত্যা করেছেন মা নিজেও। সোমবার দিবাগত রাতে উপজেলার সড়ফবাটা ইউনিয়নের সিকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন- মো. নূরনবীর স্ত্রী ডেইজি আকতার, তার ছয় বছর বয়সী মেয়ে ইভা আকতার এবং ১০ মাস বয়সী শিশু ইসরাত নূর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে ...
গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ২ ট্রাফিক ও ১ কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি ট্রাফিক) বজলুর রহমান ...
কক্সবাজারে বাসের ধাক্কায় ২ যুবক নিহত
অনলাইন কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল মোনাফ (৩০) উপজেলার উত্তর হারবাং এলাকার আলী আহমদের ছেলে ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান (২৮)।. চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারাধন চন্দ্র দাস জানান, রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি ...
শপথ নিলেন বিএনপির চার এমপি
নিজস্ব প্রতিবেদক সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চার এমপি। গতকাল বিকালে সংসদ সচিবালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া দ্ইু আসনের উকিল আব্দুস সাত্তার এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। এর আগে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ শপথ নেন। এ নিয়ে বিএনপির পাঁচজন শপথ ...
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ না হলে দেশব্যাপী অবরোধ
দেশজনতা অনলাইন : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা না হলে দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আগামী এক মাসের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ঘোষণা না দেয়া হলে রমজানের ঈদের পর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান সংগঠনের কেন্দ্রীয় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর