১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

ব্রেকিং নিউজ

কক্সবাজারে ঘরে আগুনে পুড়ে মরল শিশুসহ ২ জন

অনলাইন কক্সবাজার শহরে ঘরে আগুনে পুড়ে মরল শিশুসহ দুজন। শনিবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আতিকুর রহমান (৩৫) ও সাদিয়া আক্তার (৫)। সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়ায় আগুনে লাগে। ...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৬৫ জনের বেশিরভাগই বাংলাদেশি

বিদেশ ডেস্ক তিউনিশিয়ায় অভিবাসীবোঝাই নৌকা ডুবে ৬৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এছাড়া উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছে। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি সিলেটে বলে দাবি করেছেন তাদের স্বজনরা। ই্উরোপে পাড়ি জমাতে গিয়ে সলিল সমাধি হলো এই ৬৫ জনের। উদ্ধার হওয়াদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর বলছে, লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি ...

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

অনলাইন চট্টগ্রামের বাকলিয়ায় গৃহবধূ বুবলি আক্তারকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত রাত দশটা নাগাদ ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয় বুবলি আক্তারকে। রাতে মামলা দায়েরের পর আসামি ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে কর্ণফুলী পাড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে আসামিরা। পুলিশও ...

হাতিলের বাস খাদে পড়ে নারী কর্মকর্তা নিহত, আহত ৫

 সাভার: সাভারে হাতিল ফার্নিচারের স্টাফ বাস খাদে পড়ে এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরো ৫জন। নিহতের নাম আমেনা আক্তার হিমু। তিনি হাতিলের জুনিয়র একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে হাতিলের স্টাফ বহনকারী ওই মিনিবাসটি ঢাকা-আরিচা ...

বিমানের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

দেশজনতা অনলাইন : আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব)। শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  হাকের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। লিখিত বক্তব্যে শাহাদাত বলেন, ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৫ আগস্ট। এছাড়া হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট। হজ ফ্লাইট শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এর ...

কিশোরগঞ্জে লরির গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

  কিশোরগঞ্জ ব্যুরো : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সলমান (১৩) কুলিয়ারচরের আগরপুর গ্রামের রতন মিয়ার ছেলে, হাকিম (২৬) একই উপজেলার ফরিদপুর গ্রামের আলম মিয়ার ছেলে, নাইম (১৮) চোর কামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে ও শফিক (২৪) ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ...

জন্মের ৮১ বছর পর মা-মেয়ের প্রথম দেখা

দেশজনতা অনলাইন : আয়ারল্যান্ডের ৮১ বছর বয়সী এইলিন ম্যাককেন প্রথমবারের মতো দেখা পেলেন তার মায়ের। জন্মের পরই তার মা আয়ারল্যান্ডের ডাবলিনের একটি এতিমখানায় রেখে আসেন এইলিনকে। এতিমখানায় বড় হওয়া এইলিনের বয়স যখন ১৯ তখন থেকেই তার মাকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। খবর বিবিসির। গত বছর আইরিশ রেডিও চ্যানেল আরটিইর লাইভলাইন নামের একটি অনুষ্ঠানে মাকে খুঁজে পাওয়ার আবেদন জানান এইলিন। এরপর ওই ...

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিহত ৬৫

বিদেশ ডেস্ক ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৬ জনকে। নৌকাডুবির খবর জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর । ইউএনএইচসিআর জানায়, বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা থেকে অভিবাসীদের নৌকাটি রওনা হয়। কিন্তু ধারণ ক্ষমতার বেশি শরণার্থীবাহী নৌকাটি শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে তিউনিশিয়া উপকূলেই ডুবে যায়। ...

টুঙ্গিপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মামাবাড়ি বেড়াতে এসে ৬ বছরে এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার শিশুটি উপজেলার কুশলী মডার্ণ কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। থানায় অভিযোগের পর, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের মা সাহেদা বেগম ও বোন রুমাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত মিল্টন ফকির (২৫) পলাতক রয়েছে। টুঙ্গিপাড়া ...

সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত

অনলাইন ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা সালমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় দুদু মিয়া (৪০) নামে একজন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে পুটিজানা ইউনিয়নের গাড়াজান এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুদু মিয়াকে চিকিৎসার জন্য ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শিবগঞ্জ বাজারের মজিবরের মেয়ে সালমার সঙ্গে সালামের প্রেমের সম্পর্ক ছিল। ...