১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৭

ব্রেকিং নিউজ

মিয়ানমারের বিমানবন্দরে ছিটকে পড়েছে বাংলাদেশের ফ্লাইট, আহত ৩৩

বিদেশ ডেস্ক বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে বিমানে থাকা ৩৩ আরোহীর সবাই আহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি০৬০। বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। ...

রাজধানীর মিরপুরে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে তমা খান ইতি নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের দাবি। নিহতের স্বামীর নাম শামীম আহমেদ রনি চলচ্চিত্র পরিচালক বলে জানা গেছে। বুধবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। পরে নিহতের দুই বোন ইতিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার এসআই অজিত রায় জানান, রাত ১০টার ...

পাকিস্তানে পুলিশ কনভয়ে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অন্যতম শহর লাহোরে পুলিশ কনভয়ে বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। বুধবার সকালে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরে এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, পাঞ্জাব পুলিশের এলিট ফোর্সের কনভয় এদিন দাতা দরবার দরগার কাছ দিয়ে পার হচ্ছিল৷ সেই সময় পুলিশের কনভয় লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিহতের মধ্যে বেশিরভাগই ...

নোয়াখালীতে বাস খালে পড়ে নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-চাটখিল সড়কে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে বাসটির তিন যাত্রী নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে রামগঞ্জ-চাটখিল সড়কের মুন্সি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সকালে জননী পরিবহনের একটি বাস নোয়াখালীর মাইজদী থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে ...

চলন্ত বাসে নার্সকে ধর্ষণের আলামত মিলেছে

দেশজনতা অনলাইন : কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার নার্স শারমিন আক্তার ওরফে তানিয়াকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রমজান মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত তানিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজের নার্স হিসেবে কর্মরত ছিলেন। গত ...

বান্দরবানে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা

অনলাইন বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫) নামে জনসংহতি সমিতির এক কর্মী নিহত হয়েছেন। একই সময় পুরোধন তঞ্চঙ্গ্যা (৩২) আরেককর্মীকে অপহরণ করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকায় এ ঘটনা ঘটে। রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যমংপ্রু জানান, রাতে বিনয় তঞ্চঙ্গ্যা তার মুদির দোকান বন্ধ করে দাদাশ্বশুরের বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় কয়েকজন এসে তাকে ঘুম ...

অ্যানফিল্ডে বার্সেলোনার কবর খুঁড়ে ফাইনালে লিভারপুল

খেলা ডেস্ক ক্যাম্প ন্যুতে হারের পর লিভারপুলের দরকার ছিল অবিশ্বাস্য, অতি নাটকীয় কোনো ঘটনার। যাতে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যাবে। কিন্তু কে ঘটাবেন এমন কিছু! মোহামেদ সালাহর সেমির স্বপ্ন কেড়ে নিয়েছে চোট। দলে নেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। নিজের সেরা ছাত্রদের ছাড়া বার্সেলোনার বিপক্ষে এমন পরিস্থিতেতে খেলতে নামার আগে ক্লপের কপালেও চিন্তার ভাঁজ। ম্যাচের আগে ...

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না সেই উইন্ডিজ

খেলা ডেস্ক ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফুরফুরা মেজাজে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে ৮৮ রানে হেরে মানসিকভাবে পিছিয়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে টাইগারদের কাছে পাত্তাই পেল না ক্যারিবিয়ানরা। ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল তারা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের সঙ্গে বাংলাদেশকে দুরন্ত সূচনা এনে দেন সৌম্য। দারুণ খেলেন ...

১০ দফা দাবি নিয়ে রাস্তায় হকাররা

দেশজনতা অনলাইন : পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ এবং ফুটপাতে চাঁদাবাজি বন্ধসহ দশ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে হকাররা।  বাংলাদেশ হকার ইউনিয়নের ব্যানারে মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ হকাররা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘটনাস্থলে এসে দাবি পূরণের ঘোষণা না দেয়া পর্যন্ত সড়ক না ছাড়ার কথা জানিয়েছে আন্দোলনকারীরা। ...

খাদ্যে ভেজালকারীরা খুনি, ফাঁসি চাই : বেনজীর

দেশজনতা অনলাইন : খাদ্যে যারা ভেজাল মেশায় তাদেরকে ‘খুনি’ আখ্যা দিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বলেছেন, এদের ফাঁসি দিতে হবে। এ জন্য আইনের সংস্কারও চেয়েছেন তিনি। মঙ্গলবার রোজার প্রথম দিন রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে র‌্যাব প্রধান এই কথা বলেন। রমজান উপলক্ষে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। রোজায় বরাবর খাদ্যপণ্যের চাহিদা থাকে বেশি। আর মাসের ...