১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

ব্রেকিং নিউজ

‘ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩০ থেকে ৩৫ বাংলাদেশি মারা গেছেন’

দেশজনতা অনলাইন :  লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে সরকারের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে নৌকাডুবির ঘটনায় ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিউনিশিয়ার উপকূলের ...

জাহালমের মামলা চলতে বাধা নেই

দেশজনতা অনলাইন : ভুল আসামি হিসেবে বিনা দোষে তিন বছর জেল খাটা জাহালমের মামলার বিষয়ে চেম্বারজজ আদালতের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে জাহালমের মামলা চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুলাহ আল মাহমুদ বাশার। জাহালমের মামলা স্থগিতে দুদকের করা আবেদন শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের ...

রাজশাহীতে ট্রাক খাদে পড়ে ২ জন নিহত

অনলাইন রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই একটি মিনি ট্রাক খাদে পড়ে উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লিভারপুলকে হতাশায় ডুবিয়ে সিটির উৎসব

খেলা ডেস্ক ৮১ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের ক্রসে ডাইভিং হেডে গোল করলেন সাদিও মানে। ম্যাচে নিজের দ্বিতীয় গোলের পর স্বভাবজাত উদ্‌যাপন করলেন মানে। ডাগ আউটের সামনে দাঁড়িয়ে বাতাসে মুষ্টি ছুড়লেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু উদ্‌যাপনটা ওখানেই থাকল, মাত্রা ছাড়াল না। মাত্রা না ছাড়ার কারণটা ততক্ষণে সবার জানা। প্রিমিয়ার লিগের নিষ্পত্তি এবার শেষ দিনে হয়েছে। ১ পয়েন্টে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি ও লিভারপুল ...

রাজধানীর উত্তরখান থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরখান ময়নারটেক এলাকার একটি বাসা থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরা হলেন- মা জাহানার খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান রশি (২৮) এবং প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিম (২০)। তাদের বাবা মৃত ইকবাল হোসেন। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কমর্তকর্তা (ওসি) হেলাল উদ্দিন ...

শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিমদের ওপর পাথর নিক্ষেপ, কারফিউ জারি

বিদেশ ডেস্ক ফেসবুকে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট নিয়ে শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিমদের দোকানপাটে এলোপাতাড়ি পাথর ছুড়েছে স্থানীয় লোকজন। রবিবার দেশটির পশ্চিম উপকূলীয় শহর চিলাওতে এই হামলা চালানো হয়। এ ঘটনার পর সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটে দেখা গেছে, এক ব্যক্তি সিংহলিজ ভাষায় মুসলমানদের পরিহাস করে লিখেছেন, ‘তাদের এখন কান্না করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।’ জবাবে হাসমার ...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৩৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, : তিউনিশিয়ার উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশির সংখ্যা ৩৭ জন বলে জানিয়েছে রেডক্রিসেন্ট। এর আগে ৭০ জনের বেশি লোক নিয়ে নৌকাটি ডুবে যাওয়ার পর এতে থাকা লোকদের বেশিরভাগ বাংলাদেশি বলে জানায় জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা (আইওএম)। নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের বাড়ি সিলেট এবং একজনের বাড়ি মৌলভীবাজার বলে জানা গেছে। অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার ...

ব্যয়ের হিসাব দিতে বিএনপিসহ ৩৮ দলকে আরও ১ মাস সময়

দেশজনতা অনলাইন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দিতে আরও ১ মাস সময় পেল বিএনপিসহ ৩৮টি রাজনৈতিক দল। এই নির্বাচনের ৯০ দিন পেরিয়ে গেলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত বাকি ৩৮টি দল এখনও পর্যন্ত তাদের নির্বাচনী হিসাব জমা দেয়নি। ৯ জুনের মধ্যে দলগুলি ব্যয়ের হিসাব না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। আরও এক মাস ...

আজকালের মধ্যে দেখা মিলতে পারে বৃষ্টির

দেশজনতা অনলাইন : টানা দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ তখন সুসংবাদ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার বিকাল থেকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং সোমবার (১৩ মে) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। আবহাওয়াবিদ গণমাধ্যমকে জানান, নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ...

৫২টি ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

দেশজনতা অনলাইন : বিএসটিআইয়ের পরীক্ষা করা ৫২টি প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের ভোগ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রে কালক্ষেপণ না করে অবিলম্বে এগুলো বাজার থেকে সরানোর কথা বলেছে উচ্চ আদালত। এছাড়া বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিসিএসটিআইকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে আদালত। রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ...