নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আজ রবিবার ভোরে উত্তরায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব সূত্র। উত্তরা ৬ নং সেক্টরের আলাউল এভিনিউয়ের এসএ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অভিযানটি পরিচালিত হয় র্যাব-৩, সিপিসি ...
ব্রেকিং নিউজ
না ফেরার দেশে অভিনেত্রী মায়া ঘোষ
বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী মায়া ঘোষ। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়া ঘোষের বড় ছেলে দীপক ঘোষ রাইজিংবিডিকে বলেন, ‘দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে মা দেহত্যাগ করেছেন। আজ (রোববার) সকালে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।’ জানা যায়, ২০০০ সালে মায়া ঘোষের ...
তারাবি শেষে ফেরার পথে লাইব্রেরিয়ানের বুকে ছুরিকাঘাত
অনলাইন পাবনার চাটমোহর উপজেলায় তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আবু হানিফ (৪৮) নামে এক ব্যক্তিকে জখম করা হয়েছে। শনিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চূর্ণকারপাড়ায় এ ঘটনা ঘটে। আহত হানিফ ওই গ্রামের মো. নাজমুল হোসেনের ছেলে এবং হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজ উদ্দিন ওরফে কানা হাফিজ নামে একজনকে আটক করেছে ...
সেহেরি খেতে ঘুম থেকে উঠে বজ্রপাতে মা-ছেলে নিহত
অনলাইন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেহেরি খেতে ঘুম থেকে উঠে বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।রোববার ভোররাতে উপজেলার বর্নাল ইউনিয়নে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বর্নাল এলাকার আবদুল খালেকের স্ত্রী আয়েশা খাতুন (৫৫) ও তার ছেলে আবদুল মমিন (২০)। স্থানীয়রা জানান, ভোররাতে মাস্টারপাড়া এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় টিনের চালা ঘরে ...
রাজধানীতে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে উবার যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক রাজধানীর এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামে এক নারী মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফুলবিবিকে সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল ...
পরিচয়পত্র পাচ্ছেন আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী
দেশজনতা অনলাইন : মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মধ্যে আড়াই লাখ রোহিঙ্গা নাগরিক পরিচয়পত্র পাচ্ছেন। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) তাদেরকে পরিচয়পত্র সরবরাহ করবে। জাতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, রোহিঙ্গাদের এ নিবন্ধন মানবপাচারের বিরুদ্ধে সাহায্য করতে আইন প্রয়োগকারীর জন্য হাতিয়ার হিসেবে কাজ করবে। সংস্থাটি বলছে, গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আড়াই লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর ...
শিরোপার স্বপ্নপূরণ টাইগারদের
খেলা ডেস্ক এবার আর ভুল করলেন না মাশরাফি বাহিনী। চারটি ওয়ানডে টুর্নামেন্ট, দুটি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ফাইনাল মানেই ম্যাচ শেষে বাংলাদেশের আক্ষেপ। ডাবলিনে কি সে আক্ষেপ দূর হলো বাংলাদেশের। উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে অবশেষে শিরোপার স্বপ্ন পূরণ টাইগারদের। এই দিন বাংলাদেশ দলের কাছে বিশেষ একটি দিন। শুধু ফাইনালের জন্য নয়, এর পেছনে রয়েছে অন্য আরেকটি কারণ। মাশরাফি বিন মুর্তজার দল ...
রাজধানীতে অসুস্থ শিশুকে হাসপাতালে নেয়ার পথে পিকআপ চাপাায় নিহত
নিজস্ব প্রতিবেদক রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিক আপভ্যানের সংঘর্ষে শিহাব নামের এক পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচটার তেজগাঁও সাতরাস্তায় ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিহাবের বাবা মাসহ চার জন আহত হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হান্নান মিয়া জানান, ভোরে শিশু শিহাবকে নিয়ে তার তার মা শারমিন ও নানি মলি বেগম ...
তাইওয়ানে হামলার প্রস্তুতি চীনের!
বিদেশ ডেস্ক আবারও উত্তেজনা বাড়ছে বিতর্কিত দক্ষিণ চীনা সাগরে। সম্প্রতি হঠাৎ করেই ওই এলাকায় সামরিক সরঞ্জাম বাড়িয়েছে চীন। তাইওয়ানে হামলার জন্য সাগরে মোতায়েন সামরিক ব্রিগেড দুটি থেকে বাড়িয়ে ছয়টিতে উন্নীত করেছে চীন। মার্কিন সামরিক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। চীনের সামরিক ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা (ডিআইএ) দেশটির কংগ্রেসকে দেয়া এক প্রতিবেদনে ...
দুবাইয়ে ছোট বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
বিদেশ ডেস্ক দুবাইয়ে ডিএ৪২ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক নিহত হয়েছেন। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের একটি ছোট বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি আন্তর্জাতিক হাব থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছে। এমিরেটস নিউজ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর