দেশজনতা অনলাইন : বাজারে থাকা বিভিন্ন কোম্পানির পাস্তুরিত দুধ, দুগ্ধজাত খাদ্যপণ্য ও পশুর খাদ্যপণ্যে ক্ষতিকর উপকরণ রয়েছে উল্লেখ করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ল্যাবরেটরির (এনএফএসএল) প্রতিবেদন নিয়ে বিএসটিআই প্রশ্ন তোলায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। বিএসটিআই’র আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, ‘আপনারা (বিএসটিআই) কাজ করার দায়িত্ব নিয়েছেন, কিন্তু দায়িত্ব পালন করছেন না। আপনাদের পরীক্ষায় সত্য উদঘাটন হচ্ছে না কেন? শুধু এসি রুমে বসে ...
ব্রেকিং নিউজ
খাগড়াছড়িতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
অনলাইন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে মো. রফিক (২১) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রফিক ১নং ওয়ার্ড বড়বিল এলাকার ওহাব মিয়া সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রামের হোটেলবয় হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, রমজানে মাসে হোটেল বন্ধ থাকায় রফিক উপজেলার তিনটহরী ইউনিয়নের বাড়িতে ছিলেন। ...
ভূমধ্যসাগরে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন
নিজস্ব প্রতিবেদক লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ ভোর ৫টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ বিমানযোগে দেশে পৌঁছান তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, লিবিয়া হয়ে দুটি নৌকায় ইতালি যেতে চেয়েছিলেন অভিবাসী প্রত্যাশীরা। একটি ...
দ্বিতীয় বারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হলেন জোকো উইদোদো
বিদেশ ডেস্ক দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। আজই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। ৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইদোদো। তার প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি ভোট। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয় ১৭ এপ্রিল। বেসরকারি ফলাফলে আগেই জয়ী ঘোষণা করা হয় উইদোদোকে। অবশ্য ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ...
হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু
দেশজনতা অনলাইন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটের টিকিট বিক্রি কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানের হজ ফ্লাইট শুরু হবে আগামী ৪ জুলাই থেকে। এরপর ৫ অগাস্ট পর্যন্ত ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। জানা গেছে, এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ ...
তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগারে দাঙ্গায় তিন কারারক্ষীয় সহ ৩২ জন নিহত হয়েছেন। সোমবার জঙ্গিগোষ্ঠী আইএসের দণ্ডপ্রাপ্ত বন্দিরা এই দাঙ্গা শুরু করে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রবিবার রাতে রাজধানী দুশানবে থেকে ১০ কিলোমিটার পূর্বে ভাখদাত শহরের প্রথম শ্রেণীর একটি কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারটিতে বন্দি জঙ্গিরা ছুরি নিয়ে হামলা ...
ম্যাডাম শয্যাশায়ী, জাউ খেয়ে বেঁচে আছেন: রিজভী
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি এখন শয্যাশায়ী। জাউ খেয়ে কোনোরকম বেঁচে আছেন। প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা করেছেন বলেও অভিযোগ করেন রিজভী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন,‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়াকে আপনি হত্যা করতে চাচ্ছেন। লন্ডনে আপনার মনের আসল কথা প্রকাশ ...
বঙ্গোপসাগরে আগামী ৬৫ দিন মাছ ধরা বন্ধ
দেশজনতা অনলাইন : সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে আজ সোমবার থেকে বাংলাদেশের সমুদ্রসীমায় সব ধরনের মাছ ধরা আগামী ৬৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও কঠিন আবরণযুক্ত জলজ প্রাণী বসবাসের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং মাছের মজুদ ...
রাজধানীর আবাসিক এলাকায় ছাপাখানা, অগ্নিঝুঁকি
দেশজনতা অনলাইন : অগ্নি ঝুঁকিতে রাজধানীর নয়াপল্টন, পল্টন, আরামবাগ ও ফকিরেরপুল এলাকা। আবাসিক এলাকা হলেও এখানে রয়েছে বিপুল সংখ্যক কাগজের দোকান ও ছাপাখানা। এসব ছাপাখানায় বিরামহীন চলছে কাগজে ছাপার কাজ। যে কোনো সময় এখানেও চুরিহাট্টার মতই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। জীবন ঝুঁকি নিয়েই তারা এই এলাকায় বাস করছেন বলে জানান। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে প্রাইভেটকারে ধাক্কায় আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার পর পল্লবী থানার পুলিশ আমিনকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর