আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় কারাগারে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে ২৯ জন বন্দি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৯ পুলিশ কর্মকর্তা। কর্মকর্তাদের দাবি, বন্দিরা কারাগার থেকে পালানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে। তবে মানবাধিকার গ্রুপগুলো একে বড় ধরণের হত্যাকাণ্ড বলে দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পর্তুগুয়েসা প্রদেশের আকারিগুয়া পৌর পুলিশ কারাগারে এ ঘটনা ঘটেছে। পর্তুগুয়েসা নাগরিক নিরাপত্তা সচিব ...
ব্রেকিং নিউজ
ধান কেনায় আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি বিএনপির
দেশজনতা অনলাইন : কৃষকের কাছ থেকে অতিরিক্ত ৩৬ লাখ মেট্রিক টন ধান কিনতে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ মে) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি এ দাবি জানান।মির্জা ফখরুল বলেন, ‘কৃষকের কাছ থেকে বেশি পরিমাণ ধান কেনার জন্য ১০ হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ দাবি ...
জয়ের খবরের আগেই ৩ মুসলিমকে পেটালো গোরক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনে হিন্দুত্ববাদী দল বিজেপির জয়ের খবর বের হওয়ার দুদিনের মাথায় গরুর মাংস বহনের অভিযোগ তুলে এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে পেটানো ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশের সিওনিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, প্রহারের শিকার তিনজনের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। ওই নারীকে স্যান্ডেল দিয়ে তার মাথায় বারবার আঘাত করা হচ্ছিল। ...
বাংলাদেশ দল নিয়ে সুখবর দিলেন রুবেল
দেশজনতা অনলাইন : আর মাত্র ৪ দিন বাদেই পর্দা উঠছে বিশ্বকাপের। সেই মহারণে অংশ নিতে সবকটি দল এখন কার্ডিফে। ক্রিকেটবিশ্লেষকদের চোখ এখন প্রস্তুতি ম্যাচগুলোর ওপর। এমন সময়ে এসে কোনো কোনো দলের মারকুটে ক্রিকেটাররা ইনজুরির কবলে পড়ছেন। চোটে পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। প্রস্তুতি ম্যাচে চোট আক্রান্ত হয়েছেন লংকান ওপেনার অভিষেক ফার্নান্ডো। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে চোট বিষয়ে ...
কমলাপুরে দীর্ঘ লাইন , অনলাইনেও ভোগান্তি
দেশজনতা অনলাইন : শুক্রবার কমলাপুর রেলস্টেশন থেকে ২ জুনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট কেনার জন্য কেউ বৃহস্পতিবার থেকে, কেউ ভোররাত থেকে, আর কেউ সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। টিকিট প্রত্যাশীদের লাইন স্টেশনের বাইরে পর্যন্ত চলে গেছে। আরো দুই দিন বিক্রি হবে ট্রেনে ঈদের অগ্রিম টিকিট। ২৫ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের ...
সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
দেশজনতা অনলাইন ডেস্ক : বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার আবহাওয়া ...
সিরাজগঞ্জে বজ্রপাতে ৪ ঘুমন্ত ধানকাটা শ্রমিক নিহত
অনলাইন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুই গ্রামে বজ্রপাতে চার ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার রামাইল ও ওলিদহ গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বড়পাঙ্গাশী ইউপি চেয়ারম্যান লিটন জানান, উপজেলা শলকগ্রাম থেকে ৭-৮ জন শ্রমিক ওই গ্রামের চুক্তিতে ধান কাটতে আসেন। রাতের খাবার খেয়ে শ্রমিকরা রামাইল গ্রামের খোলায় ...
গুজরাটে কোচিং সেন্টারে আগুন, ১৯ শিক্ষার্থী নিহত
বিদেশ ডেস্ক ভারতের গুজরাটের সুরাটে আজ শুক্রবার বিকেলে একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে ১৯ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া বেশির ভাগ শিক্ষার্থীর বয়স ছিল ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। সুরাটের ওই কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের মাত্রা ব্যাপক ছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রাণ বাঁচাতে ভবনের জানালা দিয়ে ...
পাকিস্তানে নামাজের সময় মসজিদে হামলা, নিহত ৩
বিদেশ ডেস্ক পাকিস্তানের কোয়েটার পাস্তুনবাদ অঞ্চলের রেহমানিয়া মসজিদের ভিতরে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৮ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুসল্লিরা শুক্রবারের জুমার নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় মসজিদের ভিতরে হামলার ঘটনা ঘটে। আহতদের কোয়েটার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পুলিশ জানায়, একটি ইমপ্রোভাইজড বিস্ফোরক যন্ত্র (আইইডি) ...
পদত্যাগ করছেন থেরেসা মে
বিদেশ ডেস্ক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে ৭ জুন পদত্যাগ করবেন। এতে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নতুন কারও আসার পথ সুযোগ হলো। আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডাউনিং স্ট্রিটে এক আবেগময় বক্তৃতায় মে বলেন, ‘২০১৬ সালের ইউপোরিয়ান ইউনিয়নের গণভোটের ফলের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানোর চেষ্টা করেছি।’ মে বলেন, খুবই দুঃখজনক ঘটনা যে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর