১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০২

ব্রেকিং নিউজ

শার্শায় দুই সন্তানসহ মায়ের ‘আত্মহত্যা’

যশোর প্রতিবেদক : যশোরের শার্শায় নিজ বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের দীঘা চালিতাবাড়িয়া গ্রাম থেকে এই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে কীটনাশক খেয়ে দুই সন্তান নিয়ে মা আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), মেয়ে শারিফা খাতুন (১২) ও ছেলে সোহান সেন (৫)। ...

ব্যাংক খাতের বিনিয়োগকারীরা ‘ঠকেছে’ নগদে

দেশজনতা অনলাইন : একটি বেসরকারি ব্যাংক শেয়ারপ্রতি দেড় টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করতে চাইলেও আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে বোনাস শেয়ার দিতে হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারধারীদের। আরেকটি ব্যাংক শেয়ারপ্রতি এক টাকা নগদে বিতরণ করতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক রাজি না হওয়ায় শেয়ারপ্রতি ৫০ পয়সা নগদে বিতরণ করেছে তারা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে মুনাফা ঘোষণার আগে বাংলাদেশ ব্যাংককে প্রস্তাব পাঠাতে হয়। অন্য ...

রোহিঙ্গা হত্যায় কারাদণ্ডপ্রাপ্ত সাত সেনার আগাম মুক্তি!

বিদেশ ডেস্ক : রাখাইন রাজ্যে ২০১৭ সালে ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত সাত সেনা সদস্যকে আগাম মুক্তি দিয়েছে মিয়ানমার। ১০ বছরের সাজা হলেও কারাবন্দি হওয়ার এক বছরেরও কম সময়ের মাথায় গোপনে তাদেরকে মুক্তি দেওয়া হয়। সোমবার (২৭ মে) দুই কারা কর্মকর্তা, দুই সাবেক কারাবন্দি ও এক সেনা সদস্যকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ...

৩ জেলায় সড়কে ঝরলো ৫ প্রাণ

অনলাইন সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, মাগুরা ও নাটোরে কমপক্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। দিনাজপুর: দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আবদুস ছামাদ (৬৫) ও চিরিরবন্দর এলাকার আনিছার (৩৫)। কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর ...

ঘরে নারী আইনজীবীর লাশ, ভাড়াটিয়া পলাতক

অনলাইন মৌলভীবাজারের বড়লেখায় আবিদা সুলতানা (৩৫) নামে এক নারী আইনজীবীকে হত্যা করা হয়েছে। রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের বাবার বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আবিদা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে। খবর পেয়ে ওই রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর ...

নেপালে একাধিক শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৩

বিদেশ ডেস্ক নেপালে পৃথক দুটি বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। রোববার বিকেল চারটার দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, কাঠমান্ডুর একটি দোকানে প্রথম শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও পাঁচজন আহত হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে একটি বাড়িতে। এতে একজন নিহত ও অপর একজন আহত হয়। পুলিশ এ ...

গাজীপুরে এসি বিস্ফোরণে আগুন, টেকনিশিয়ান নিহত

অনলাইন গাজীপুরে এসি মেরামত করতে গিয়ে ভেতরের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ফরহাদ চৌধুরী নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। রোববার ইফতারের আগে সদর উপজেলার বানিয়ার চালা মেম্বার বাড়ি এলাকার স্মোক সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ চৌধুরী ওই কারখানার টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাছিমালা গ্রামের ইকবাল চৌধুরীর ছেলে। আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক ...

মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, এএসআইসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার (২৮) ও রিকশাচালক লাল মিয়া (৫০) আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এএসআই রাশেদার বাঁ পায়ে ও লাল মিয়ার মাথায় ককটেলের আঘাত লেগেছে। ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগের (সবুজবাগ) ...

বগুড়ায় ছাত্রলীগের হামলায় ডাকসু ভিপি নুরসহ আহত ১৩

অনলাইন বগুড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ১৩ নেতা-কর্মী আহত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে শহরের উডবার্ন সরকারি গণগ্রন্থাগারের সামনে এ হামলা চালানো হয়। ভিপি নুর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বগুড়ায় এক ইফতার মাহফিলে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নুরসহ ৪ ...

ঈদযাত্রা আরামদায়ক করতে ‌বিআর‌টি‌সির ১১৪২ বাস

দেশজনতা অনলাইন : এবারের ঈদযাত্রা আরামদায়ক ও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১ হাজার ১৪২টি বাস গণপরিবহনে যুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি কার্যালয়ে এক মতিবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘সড়কপথে স্বস্তিদায়ক যাত্রার নিশ্চয়তা দিতে পারব, এমন একটা অবস্থানে আমরা পৌঁছেছি। এবারের ঈদে নতুন-পুরাতন ...