১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৫

ব্রেকিং নিউজ

১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু

দেশজনতা অনলাইন : ১৬তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) নির্ধারিত ওযেবসাইটে ১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন করা যাচ্ছে। আবেদনে শেষ সময় ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর ২২ জুন পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন প্রার্থীরা। ১৬তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। গত বৃহস্পতিবার ১৬তম শিক্ষক ...

জাপানে স্কুল শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওর দক্ষিণের একটি শহরে বাসের জন্য অপেক্ষায় থাকা স্কুল শিক্ষার্থীদের ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। কাওয়াসাকি শহরের একটি আবাসিক এলাকার রাস্তায় ছুরির আঘাতে এক স্কুল ছাত্রীসহ অন্তত ১৮ জন জখম হন।  এদের মধ্যে ১২ বছরের এক বালিকা ও ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। হামলাকারী ৫০ বছরের ওই ব্যক্তি নিজের গলায় ছুরিকাঘাত করলে পরে ...

ব্রাজিলের চার কারাগারে ৪০ কয়েদির লাশ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের অ্যামাজোনাস রাজ্যের মানাউস শহরের চারটি কারাগারে সোমবার অন্তত ৪০ কয়েদিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর একদিন আগে রোববার ওই এলাকার একটি কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গায় ১৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। কারাগারে সহিংসতা বন্ধে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মানাউসে একটি টাস্কফোর্স পাঠানো হয়েছে। ব্রাজিলের প্রায় সবগুলো কারাগারে মাদকব্যবসায়ী গ্রুপগুলোর নিয়ন্ত্রণ রয়েছে। কারাগারে থাকা বিরোধী গ্রুপগুলোর মধ্যে ...

মালিবাগে ভবনে আগুন

দেশজনতা অনলাইন : রাজধানীর মালিবাগের চৌধুরী পাড়ায় একটি পাঁচ তলা ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার দুপুরে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। মালিবাগের ডিআইটি রোডে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে বলে শোনা গেলেও পরে জানা যায় যে, পোশাক কারখানায় নায়, একটি বাসায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাৎ হোসেন জানান, ...

দুই যাত্রীর পায়ুপথে ২০ স্বর্ণবার

দেশজনতা অনলাইন ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  দুই যাত্রীর পায়ুপথ থেকে সোয়া এক কোটি টাকার ২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল। মঙ্গলবার সকালে গুয়াংজু থেকে বিএস ৩২৬ ফ্লাইট যোগে আগত দুই যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ২৪৭ গ্রাম । যাত্রীদের নাম মাকসুদুর রহমান ও মোহাম্মদ শাকিল মোল্লা। যাত্রীদের ...

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

দেশজনতা অনলাইন : পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্পকারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ...

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কথা ‘শোনে না’ কেউ

দেশজনতা অনলাইন : নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যেসব সংস্থা কাজ করছে তাদের মধ্যে সমন্বয়হীনতার তথ্য পাওয়া গেছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রীতিমতো বিরক্ত। তাদের কথা অন্য মন্ত্রণালয় বা সংস্থা শুনছে না বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর পাশাপাশি আছে সুযোগ-সুবিধার অভাব। যে কারণে তারা তাদের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না। আবার কথা শুনতে বাধ্য করবে, এমন ক্ষমতাও নেই কর্তৃপক্ষের। মৌসুমি ফল ...

পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল

আন্তর্জাতিক ডেস্ক : নিজের সিদ্ধান্ত থেকে সরতে রাজি নন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের পর যেকোনো পরিস্থিতিই হোক না কেন পদত্যাগ করতে চান তিনি৷ একথা সাফ জানিয়েছেন বর্তমান কংগ্রেস সভাপতি৷ ফলে বেশ সমস্যায় পড়েছে কংগ্রেস৷ মঙ্গলবার ফের রাহুল গান্ধীর সিদ্ধান্ত খতিয়ে দেখতে বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি৷ লোকসভা ভোটে দলের ভরাডুবির দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে যেতে ...

বোমা বানানোর সময় বিস্ফোরণে তরুণের কব্জি বিচ্ছিন্ন

অনলাইন মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরিত হয়ে মহিউদ্দিন (১৮) নামে এক তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার লক্ষীপুর এলাকার খবির উদ্দিনের ছেলে মহিউদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশের একটি নির্জন ...

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ : মঙ্গলবার টাইগারদের প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক : রবিবার কার্ডিফে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এমনকি এই ম্যাচে টসও অনুষ্ঠিত হয়নি। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য টাইগারদের সামনে আরেকটি সুযোগ রয়েছে। প্রস্তুতি পর্বের শেষ দিন আগামীকাল (মঙ্গলবার) কার্ডিফে ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এর আগে ...