১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৪

ব্রেকিং নিউজ

‘ছেলেধরা’ সন্দেহে পিটিয়ে হত্যা, আরেক নারী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে এক জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্য একটি ঘটনায় পিটুনিতে গুরুতর আহত হয়েছেন এক নারী। শনিবার সকালে ঘটনা দুটি ঘটে মিজমিজি আল আমিন নগর ও পাইনাদী নতুন মহল্লা এলাকায়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আর ওই নারীকে উদ্ধার করতে গেলে জনতা-পুলিশ আধা ঘণ্টা ধাওয়া-পাল্টা হয়। পরে পুলিশ ...

নেত্রী ও গণতন্ত্র মুক্ত করার আন্দোলন শুরু করেছে বিএনপি : দুদু

দেশজনতা অনলাইন : বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,আন্দোলন শুরু হয়েছে নেত্রীকে মুক্ত করার মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফির‌বো। তি‌নি ব‌লেন, ইতোমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে এই রাস্তার আন্দোলনকে বেগবান করার জন্য। বরিশালে আমরা সমাবেশ করেছি। আজ (শনিবার) সমাবেশ হবে চট্টগ্রামে। ২৫ তারিখে হবে খুলনায়, পর্যায় ক্রমে সব বিভা‌গে হ‌বে । তারপরে সব জেলাতে ...

২১ ঘণ্টার মাথায় কুলাউড়ায় আবারও ট্রেন লাইনচ্যুত

মৌলভীবাজার সংবাদদাতা : ২১ ঘণ্টার মাথায় কুলাউড়ায় আবারো আন্তনগর ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার দুপুরে কুলাউড়া আউটার সিগন্যালের (প্লাটফর্মের উত্তরপার্শ্বে) যে স্থানে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল সেই একই স্থানে আজ শনিবার সকাল ৭টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ৯টা ২০ মিনিটে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। একদিনের ব্যবধানে একইস্থানে দুইবার ট্রেন ...

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরি খাদে, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সদরের শিবরামপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খাদে পড়ে গেছে। এতে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী একটি লরি সকালে ...

পদ্মায় প্রবল স্রোত, ফেরি সঙ্কটে যাত্রীদের ভোগান্তি চরমে

রাজবাড়ী প্রতিনিধি:পদ্মায় প্রবল স্রোতের কারণে ধীর গতিতে চলছে ফেরি। তারপরও রয়েছে ফেরি সঙ্কট। এসব সমস্যার কারণে দৌলতদিয়া ঘাটে আসা যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘাট এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে অপেক্ষা করছে শত শত বাস ও পণ্যবাহী ট্রাক। যেসব ট্রাকে অপচনশীল দ্রব্যে আছে সেসব ২ থেকে ৪ দিন ধরে ঘাটে আটকে আছে। ঘাটে আটকে থাকা অনেক চালক ও ...

গাইবান্ধায় ৩৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির কারণে সাত উপজেলার ৩৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে। পাঠদান বন্ধ থাকা এসব বিদ্যালয়ের মধ্যে ৩০৯টি বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নদী ভাঙনে ইতোমধ্যে তিনটি প্রাথমিক ও একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। পাঠদান বন্ধ থাকা বিদ্যালয়ের মধ্যে ২৮১টি প্রাথমিক বিদ্যালয়, ৮৪টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি কলেজ রয়েছে। বন্ধ থাকা এসব শিক্ষা প্রতিষ্ঠান ...

ঈদের আগেই আট বিভাগীয় শহরে সমাবেশের সিদ্ধান্ত বিএনপির

দেশজনতা অনলাইন : আগামী ঈদুল আজহার আগেই কারাবন্দি চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে আট বিভাগীর শহরে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি সর্বশেষ সমাবেশ করতে চায় ঢাকায়। এক্ষেত্রে প্রশাসনের অনুমতি পেলে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হবে। এছাড়া বেগম খালেদা জিয়ার মামলাগুলো অগ্রগতি নিয়েও আলোচনা হয়। শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ...

ওয়াসায় দুর্নীতি ১১ খাতে

ওয়াসার ১১টি খাতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। প্রতিবেদনে এসব দুর্নীতি প্রতিরোধে ১২টি প্রস্তাব দেয় দুর্নীতিবিরোধী সংস্থাটি। দুদক কমিশনার বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করে বিভিন্ন অজুহাতে প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও প্রকল্প ব্যয় বাড়ানো হয়। ...

শিশুর মাথা ছিন্ন, গণপিটুনিতে যুবক নিহত

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় গলা কেটে এক শিশুর মাথা ছিন্ন করে নিয়ে যাওয়ার সময় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিশুটি এবং তার খুনি দুই জনেরই পরিচয় জানা গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয়েছে। পদ্মাসেতু নির্মাণে এক লাখ মানুষের মানুষের মাথার প্রয়োজন বলে ফেসবুক ও ...

মিন্নির পক্ষে কোনো আইনজীবী নেই!

দেশজনতা অনলাইন : বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে মঙ্গলবার সারা দিন ধরে পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ২৬ জুন প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফকে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এই মামলার এক নম্বর সাক্ষী ছিলেন আয়শা ...