দেশজনতা অনলাইন : ১৯৯৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু পরীক্ষার আগেই তার বিয়ে হয়ে যায়। নতুন সংসারে গিয়ে তার আর সে বছর পরীক্ষায় বসা হয়নি। কিন্তু তাই বলে তিনি থেমে যাননি মাসুমা খাতুন। মেয়ের সাথেই সাফল্যের সাথে এসএসসি পাস করেন তিনি। আবার এবছর মেয়ের সাথে ভালো পয়েন্ট নিয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। নাটোরের বাগাতিপাড়ার মাসুমা খাতুন চলতি বছর ...
ব্রেকিং নিউজ
ইবোলা নিয়ে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে প্রাণঘাতী অসুখ ইবোলার প্রাদুর্ভাবকে একটি ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে এটি এখন একটি ‘আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য সংকট’। জেনেভাতে এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গিব্রাইয়াসুস এই জরুরী অবস্থা ঘোষণা করেন। তবে সীমান্ত বন্ধ করে দেওয়ার ব্যাপারে এখনই কিছু বলা হয়নি। খবর বিবিসির। ...
সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকা রুটে সিরাজগঞ্জের বাস চলাচলে বাধা ও মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির বিরুদ্ধে অসাংগঠনিক কার্যকলাপের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলার পরিবহন মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। এর আগে, দুই দিন ধরে সিরাজগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে মাইকিং করে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা বাস, ...
অসাবধান হাঁটায় যাচ্ছে বিপুল প্রাণ
দেশজনতা অনলাইন : সড়কে দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে আন্দোলন, আশ্বাস, উদ্যোগের অভাব নেই। কিন্তু আড়ালে থেকে যাচ্ছে রেলে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি। অথচ পরিসংখ্যান রীতিমতো আঁতকে উঠার মতো। বছরে অন্তত দুই হাজার মানুষের প্রাণ যাচ্ছে অসাবধানতায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর একটি বড় অংশই পথচারী। ধারণা করা হয়, তারাও রাস্তা পারাপারে অসতর্ক থাকে বলেই ঘটছে অজস্র দুর্ঘটনা। একই পরিস্থিতি রেলেও। কিন্তু সেখানে সড়কের ...
গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ থেকে ব্লক তুলে নেওয়ার ঘোষণা বিটিআরসির
দেশজনতা অনলাইন : মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ থেকে ব্লক (কমিয়ে দেওয়া হয়েছিল) তুলে নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। তবে, ব্লক তুলে নিলেও অপারেটর দু’টির এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বন্ধের ঘোষণা দিয়েছে সংস্থাটি। বুধবার (১৭ জুলাই) রাজধানীর রমনায় বিটিআরসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান মো. জহুরুল হক এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে বিটিআরসির ...
ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে
দেশজনতা অনলাইন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় যারা অকৃতকার্য হবেন অথবা কাঙ্ক্ষিত ফল পাবেন না তাদের জন্য ফল পুনঃনিরীক্ষার সুযোগ রয়েছে। টেলিটক নম্বর থেকে আগামী ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ...
শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগে অবরোধ করে রেখেছে ঢাবির শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে শাহবাগে অবস্থান নেয় ঢাবির অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অবস্থানের ফলে শাহবাগ এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সড়ক দিয়ে চলাচল করা লোকজনকে। সাত কলেজের অধিভুক্তি বাতিল ছাড়াও আরও বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন ...
রোহিঙ্গা সংকট : মিয়ানমারের ৪ শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক, :মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির শীর্ষ চারজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই কর্মকর্তাদের প্রথমত প্রবেশ করতে দেয়া হবে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে যদি তাদের ব্যক্তির মালিকানায় কোন সম্পদ থাকে সেগুলোর সব জব্দ করা হবে। যুক্তরাষ্ট্র ও এর সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে পারবে না তারা। নিষেধাজ্ঞায় ...
বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
দেশজনতা অনলাইন : গত বছরের তুলনায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। এবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৬৬.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭১.৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ...
বৈদেশিক বাণিজ্যের তিন খাতেই স্থবিরতা
দেশজনতা অনলাইন : রফতানি বাণিজ্য থেকে দেশের আয় কমেছে। একইভাবে কমেছে আমদানি ব্যয়ও। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহও সন্তোষজনক নয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক বাণিজ্যের তিন খাতেই নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের শেষ মাস জুনে রফতানিতে প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ৫.২৭ শতাংশে। রেমিট্যান্সের প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর