১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৪

ব্রেকিং নিউজ

জ্বলছে পর্তুগালের পাহাড়ি এলাকা

আন্তর্জাতিক ডেস্ক : দাবানলে জ্বলছে পর্তুগালের পাহাড়ি এলাকা। আগুন দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন সহস্রাধিক দমকল কর্মী। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে দমকলকর্মীদের বেগ পেতে হচ্ছে। কাজ করতে গিয়ে আহত হয়েছেন সাতজন দমকলকর্মী। খবর বিবিসির। ক্যাস্তেলো ব্রনকো অঞ্চলের পাহাড়ে অন্তত তিনটি দাবানল জ্বলছে। ওই এলাকায় একটি গ্রামের সব মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ...

ঢাকার যানজট নিরসনে ‘মাস্টার প্ল্যান’ তৈরির নির্দেশ হাইকোর্টের

দেশজনতা অনলাইন : রাজধানী ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে ওই মাস্টার প্ল্যান প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২১ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি ...

বড়পুকুরিয়া কয়লা খনির সাত এমডিসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

দেশজনতা অনলাইন : দিনাজপুরের কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কয়লা খনি থেকে ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকার কয়লা চুরির মামলায় কোম্পানির ৭ ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২১ জুলাই) দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে এই অভিযোগপত্র দাখিল করেন দুদক ...

প্রিয়া সাহার বিরুদ্ধে ঢাকায় মামলার দুই আবেদন খারিজ

দেশজনতা অনলাইন : রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে প্রিয়া সাহার বিরুদ্ধে  দু’টি মামলা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার (২১ জুলাই) দুপুরের পর ঢাকা মহানগর হাকিমের আদালত আবেদন দু’টি খারিজের আদেশ দেন।একটি মামলার আবেদন করেছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি সকালে আদালতে আবেদনটি করলে বিচারক জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বাদীর আইনজীবী আবু বকর সিদ্দিক  জানান, ‘আদালত আবেদন খারিজের ...

গণপিটুনিতে নারী হত্যায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা

সাভার সংবাদদাতা : সাভারে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক নারী নিহতের ঘটনায় প্রায় ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। মামলায় বলা হয়েছে, অতর্কিতভাবে উৎসুক জনতাসহ অনেকে অজ্ঞাত ওই নারীকে গণপিটুনি দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় প্রত্যক্ষ ...

জামিন পেলেন না মিন্নি

বরগুনা সংবাদদাতা : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর  করেছেন আদালত। রোববার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম জামিন আবেদন করেন। ঘণ্টাব্যাপী শুনানির পর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। মিন্নির আইনজীবী মাহাবুবুল বারি আসলাম জানান, আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। শুনানিতে আইন সালিশ ...

অচল ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশজনতা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যাবসায় অনুষদ, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, রেজিস্টার ভবন, সিনেট ভবনের গেটসহ সব গেটে তালা। সব ক্লাস-পরীক্ষা বন্ধ। ক্যাম্পাস এলাকায় সব যান চলাচলও বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। সবমিলিয়ে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের দাবি একটাই, সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। অন্যথায় আন্দোলন থেকে সরবে না তারা। রোববার সকাল থেকে এ আন্দোলন শুরু করে ...

নিরাপত্তাহীনতায় মিন্নির পরিবার, ভয়ে স্কুলে যায় না ভাই-বোন

 বরগুনা : বরগুনায় রিফাত শরীফকে হত্যার ঘটনায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতারের পর মিন্নির বাবার বাড়ি থেকে পুলিশের ডিউটি পোস্ট উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবারের সদস্যরা। প্রভাবশালী মহলের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে মিন্নির ছোট ভাই-বোন। জানা যায়, মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের চার ছেলে মেয়ে। বড় মেয়ে ফাতিমা আক্তার মুনাকে বিয়ে দেওয়া হয়েছে ...

‘আমাদের সবার আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক : চার জাতিগত সংখ্যালঘু মার্কিন নারী কংগ্রেস সদস্যকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রাক্তন ফার্স্টলেডি মিশেল ওবামা। শুক্রবার এক টুইটে তিনি এ সমালোচনা করেন। মিশেল তার টুইটে লিখেছেন, ‘সত্যিকারার্থে আমাদের দেশকে যেটি মহান করেছে সেটি হচ্ছে এর বৈচিত্র্য। আমরা এখানে জন্ম নিয়েছি বা এখানে শরণাথী হিসেবে আশ্রয় চেয়েছি, আমাদের সবার জন্য একটি জায়গা আছে। আমাদের ...

বাংলাদেশে ডেঙ্গুর অবস্থা উদ্বেগজনক: বিশ্বস্বাস্থ্য সংস্থা

দেশজনতা অনলাইন : বাংলাদেশে ডেঙ্গুর অবস্থা উদ্বেগজনক বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একইসঙ্গে তারা বলছে, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (২০ জুলাই)  বনানীতে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের বাসভবনে বৈঠকে শেষে এমনটাই জানায় ডব্লিউএইচও’র এক প্রতিনিধিদল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে ডব্লিউএইচও’র ভারপ্রাপ্ত প্রতিনিধি ড. এডউইন স্যানিজা স্যালভেদর।বৈঠক শেষে সাংবাদিকদের ড. এডউইন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ...