দেশজনতা অনলাইন : ছেলেধরা গুজবে গণপিটুনির ঘটনা যেন আর না ঘটে সেজন্য সারা দেশের পুলিশ ইউনিটগুলোতে বার্তা পাঠানো হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে সহকারী মহাপরিদর্শক (এআইজি- অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের সই করা এ বার্তা পাঠানো হয়। ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগ এবং মোবাইল ফোনের মাধ্যমে ছেলেধরা সংক্রান্ত গুজব ছড়ানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে বার্তায় উল্লেখ করা হয়। বার্তায় ...
ব্রেকিং নিউজ
নীলফামারীতে ছেলেধরা সন্দেহে ৪ জনের গণপিটুনি
নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ছেলেধরা সন্দেহে নারীসহ চার জনকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ মানুষজন। রোববার সন্ধ্যায় এক নারী ও আজ সোমবার সকালে তিন ব্যক্তিকে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় পাগলবেশে দেখে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চায়। তারা অগোছালো উত্তর দিলে মানুষজন তাদের ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে ...
মিন্নির চিকিৎসার আবেদন নামঞ্জুর
বরগুনা প্রতিনিধি : বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী গ্রেফতার আয়শা সিদ্দিকা মিন্নির চিকিৎসার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ জুলাই) সকালে চিকিৎসাসহ মিন্নির পক্ষে দুটি আবেদন করেন তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম। বেলা ১২টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী আবেদন দুটি নামঞ্জুর করেন। আদালত বলেছেন, জেল কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। ...
ঈদে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
দেশজনতা অনলাইন : ঈদের আগে ও পরে ১০ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘ঈদের আগের সাত দিন ও পরের তিন দিন, মোট ১০ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ ...
সাভারে পানি পড়া খেয়ে দুইজনের মৃত্যু, কবিরাজ গ্রেপ্তার
সাভার : সাভারের কাউন্দিয়ায় কবিরাজের পানি পড়া খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে তাদের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকি দুইজনের অবস্থা শঙ্কামুক্ত। এ ঘটনায় ওহাব কবিরাজ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত দুইজন হলেন জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫)। তারা রাজধানী মিরপুরের বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় ...
ভারতে বজ্রাঘাতে ৩২ জনের প্রাণহানি
বিদেশ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে রবিবার (২১ জুলাই) ভয়াবহ বজ্রাঘাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। আগের দিন শনিবার বজ্রাঘাতে মৃত্যু হয় আরও একজনের। এছাড়া গত ১৮ ও ২০ জুলাই সাপের কাপড়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের এক বিবৃতিতে হতাহতের এ খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ...
ডেঙ্গুতে হবিগঞ্জের সিভিল সার্জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন। রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডা. শাহাদাতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব বলেন, ‘ডা. শাহাদাত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। রবিবার সকালের দিকে অফিস করেন তিনি। ...
বুলগেরিয়ার ৫০ লক্ষ নাগরিকের তথ্য হ্যাক
আন্তর্জাতিক ডেস্ক : ৫০ লক্ষাধিক নাগরিকের তথ্য হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ায়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, দেশের কর বিভাগ থেকে এই তথ্য হ্যাক হয়েছে। হ্যাকে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির মোট জনসংখ্যা ৭০ লাখ। বেশিরভাগ নাগরিকের তথ্য হ্যাকের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। চরম সমালোচনার মুখে পড়েছে বুলগেরিয়া প্রশাসন। তথ্য নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা ...
কলম্বোয় তামিম-মুশফিকদের অনুশীলন
ক্রীড়া ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে গতকাল (রবিবার) কলম্বোতে প্রথম অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার লক্ষ্য নিয়ে শনিবার শ্রীলংকা পৌঁছানোর পর রবিবারই অনুশীলনে নেমে পড়েন তামিম-মুশফিকরা। স্থানীয় সময় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। প্রথমে গা গরমের জন্য স্ট্রেচিং করে ...
ধামরাইয়ে গণপিটুনিতে ব্যবসায়ী নিহত
সাভার : ধামরাইয়ে পরকীয়ার অভিযোগ এনে মধ্যরাতে প্রবাস ফেরত এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম আবুল কালাম আজাদ (২৭)। সোমবার সকালে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক সাহা বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহত ও আটকদের বিস্তারিত পরিচয় পরে জানানো ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর