দেশজনতা অনলাইন : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন বন্দুকছি নামে এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ...
ব্রেকিং নিউজ
মার্কিন নৌ ঘাঁটিতে হামলাকারী সৌদি বিমান বাহিনীর কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি নৌ ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে নিরাপত্তারক্ষীদের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। হামলার ঘটনার পর তদন্ত কর্মকর্তারা হামলাকারীকে শনাক্ত করেছেন। ওই হামলাকারী সৌদি আরবের বিমান বাহিনীর সদস্য। তিনি যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ প্রশিক্ষণে ছিলেন। খবর এবিসি নিউজের। নৌ ঘাঁটিতে হামলাকারী সৌদি বিমান বাহিনীর কর্মকর্তার নাম মোহাম্মদ আল শামরানি। হামলাটি সন্ত্রাসী ...
বরিশালে বাড়ি থেকে নারীসহ তিন লাশ উদ্ধার
বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের একটি বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ, যারা সম্পর্কে আত্মীয়। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। শনিবার সকালে লাশ তিনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ। নিহতরা হলেন- কুয়েতপ্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম, ভগ্নিপতি শফিকুল আলম এবং খালাতো ভাই ইউসুফ। জানা যায়, সকালে ...
চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি
দেশজনতা অনলাইন : সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় পদ পেতে আগ্রহী দুই নেতার সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর লালদিঘীর ময়দানে সম্মেলনের শুরুর দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, সম্মেলনের কার্যক্রম শুরুর পর উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীন এবং আওয়ামী লীগ নেতা আতাউর ...
পেট্রোবাংলা ভবনে আগুন
রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে আগুন লেগেছে। শনিবার সকাল ৯টা ২৬ মিনিটে আগুন লাগে। তাবে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন জানান, পেট্রোবাংলা ভবনের ১৪ ও ১৫ নম্বর ফ্লোরে আগুন লেগেছিল। এখন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জাতিসংঘে স্বচ্ছতা নেই: টিআইবি
জাতিসংঘের সংস্থাগুলো অন্যদের স্বচ্ছতা বজায় রাখতে বললেও নিজেদের ক্ষেত্রে স্বচ্ছতা মেনে চলে না বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। টিআইবি কার্যালয়ে বৃহস্পতিবার বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান ও সুশাসনবিষয়ক এক গবেষণার বিষয়ে সাংবাদিকদের অবহিত করার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা জাতিসংঘের কাছে রোহিঙ্গা বিষয়ে তাদের কর্মসূচির পরিচালনা ব্যয় সম্পর্কে জানতে চেয়েছি। রোহিঙ্গাদের নিয়ে কর্মসূচি ...
আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ২৮ ফ্রেব্রুয়ারি
আইনজীবী তালিকাভুক্তি নিবন্ধন পরীক্ষার (এমসিকিউ) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী মাসের ২৮ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটিশ বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর-রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বলা হয়, পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ও পরবর্তী নির্দেশনা বার ...
সরকারের চাপে আদালতে রিপোর্ট জমা হয়নি: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন গত রাতেই তৈরি হয়েছিল। কিন্তু সরকারের চাপের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তা আদলতে জমা দেয়নি। এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে (৫ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ‘আনঅফিসিয়াল সূত্রের খবর, গত রাতে রিপোর্ট চূড়ান্ত হয়েছে। ...
খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন না দেয়ায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে তার স্বাস্থ্য প্রতিবেদন আদালতে উপস্থাপন না করায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে ...
ইতালিতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি শিশু নিহত
ইতালিতে বহুতল ভবনের জানালা দিয়ে পড়ে আদিবা নামে তিন বছরের বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে। মেয়ে শিশুটিকে তার মা বাড়িতে একা রেখে অন্য সন্তানদের স্কুল থেকে আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির জেনোভা শহরে এ ঘটনাটি ঘটে। শরীয়তপুরের ভেদরগঞ্জের মনোয়ার হোসেন ইতালির জেনোভাতে একটি বহুতল ভবনের পাঁচ তলায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছেন। দুর্ঘটনার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর