১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৫২

ব্রেকিং নিউজ

২৩ বা ২৪ জুলাই এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ২৩ বা ২৪ তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সম্ভাব্য এ দুই তারিখকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার। তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা ...

ফরহাদ মজহার সরকারের টার্গেটের শিকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহারকে অপহরণের বিষয়টিকে সরকারের টার্গেটের শিকার বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী । সেইসাথে ফরহাদ মজহারকে অপহরণের ঘটনার সাথে সরকারের কেনো এজেন্সি জড়িত বলে দলটির অভিযোগ। অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানায় বিএনপি। আজ সোমবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির ...

ফরহাদ মজহারকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক: কবি, কলামিস্ট ফরহাদ মাজহারকে অপহরণ করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একদল লোক তাকে অপহরণ করে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। জানা যায়, আজ ভোর ৫টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে নিচে আসতে বলে। তিনি বাইরে বের হলে তারা তাকে অপহরণ করে। তিনি ৫.২৯ মিনিটে একটি অপরিচিত ফোন থেকে তার স্ত্রী ফরিদা আক্তারকে জানান, তাকে ...

চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ১৯১ কোটি ১৭ লাখ টাকা বেশি। গতকাল রোববার ডিএসইতে ...

ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার  সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, ...

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করলো আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন আবদুল ওয়াহহাব মিঞা, নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন, মোহাম্মদ ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা ...

হাওরে বাধ নির্মাণে দুর্নীতি: ৬১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: হাওরে বাধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ রোববার সুনামগঞ্জ সদর থানায় এই মামলা করেন। আসামিদের মধ্যে সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বরখাস্ত নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীনসহ দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে। দুদকের ...

মেয়র ঝণ্টুর ওপর অতর্কিত হামলা

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর উপর অতর্কিত হামলা হয়েছে। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। তার পাঞ্জাবিও ছিড়ে গেছে। পরে স্থানীয়রা হামলাকারী যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মেয়রের বাসভবনের সামনের আসবাবপত্রের দোকানে এই হামলা হয়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ঝন্টুর মোড় এলাকায় বাসার সামনে আসবাবপত্রের ...

রাশিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভলগা এলাকার জাইনস্ক নগরীর কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কামাজ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। রোববার স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র একথা জানিয়েছেন। ওই মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছে। ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাদের একটি দল কাজ করছে। খবর তাস’র। এর আগে আঞ্চলিক উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঘটনায় সাত জন ...

মেহবুব চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন সিটিসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহবুব চৌধুরী। গতকাল শনিবার বিকালে তাকে গ্রেফতারের পর আজ রোববার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা তার জামিন আবেদন মঞ্জুর ...