১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৫৪

ব্রেকিং নিউজ

ফরহাদ মজহার উদ্ধার নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে যশোরের নওয়াপাড়া থেকে উদ্ধার করেছে র‍্যাব। পুলিশ সদর দফতরের বিশেষ বাহিনীর সহায়তায় তাকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়। সোমবার ভোরে রাত পাঁচটা পাঁচ মিনিটের দিকে ফরহাদ মজহার নিখোঁজ হন বলে তার পরিবার গণমাধ্যমে জানায়। সোমবার রাত ১০টার দিকে শ্যামলীর হক গার্ডেনের বাসায় ফরহাদ মজহারকে অক্ষত ...

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহত ১০, আহত ৫০ জন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের নয়াপাড়া এলাকার মাল্টি ফেবস কারখানায় এ দূর্ঘটনা ঘটে। এতে আরও প্রায় ৫০ জন আহত হন। তাদের মধ্যে কারো কারো অবস্থা বেশ গুরুতর। সোমবার সন্ধ্যায় রপ্তানিমুখী মাল্টি ফেব্রিকসে একটি বয়লার বিস্ফোরিত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন ঘটনাস্থলেই মারা যান। পরে একজন ঢাকা মেডিকেল কলেজ ...

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয়

দৈনিক দেশজনতা ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক ...

ফরহাদ মজহারের উদ্ধারের খবরে সন্তোষ প্রকাশ করেছে তার পরিবার

নিজস্ব প্রতিবেদক: সোমবার সন্ধ্যার পর কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারের চোখের বাঁধন খুলে দেয়া হয় বলে তার বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছে পরিবারের সদস্যরা। তার উদ্ধারের খবরে সন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার সাংবাদিকদের বলেন, ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়েছে এটুকু জেনে স্বস্তি পাচ্ছি। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী চাইলে সব সম্ভব। উদ্ধারের পর ফরহাদ মজহারের সঙ্গে ...

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ইবি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও বুধবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা আরম্ভ হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্র জানা গেছে। জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। এদিকে ২৩৪ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একাডেমিক ...

জামার্নিতে বাস দুর্ঘটনায় নিহত ১৭

অনলাইন ডেস্ক: জামার্নির বাভারিয়া রাজ্যে সোমবার (৩ জুলাই) একটি বাস এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। সংঘর্ষের পরপরই বাসটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদপত্র ফ্রাঙ্কেনপোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পুলিশের একজন মুখপাত্র স্থানীয় টেলিভিশন চ্যানেল এন-টিভিকে বলেছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এক টুইট বার্তায় জার্মান পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩১ জন ...

কাশিমপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ২৬ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুরের একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৬ জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনায় ওই কারখানার একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। আজ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দৈনিক দেশজনতা /এমএম

পদত্যাগ করলেন মৌসুমী

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। আজ (সোমবার) পদত্যাগপত্র জমা দেন তিনি। তার চিঠি গ্রহণ করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। পদত্যাগপত্রে মৌসুমী বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার ওপর অর্পিত ...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন ৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুপুর ২টায় এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী গত ১৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বিশেষ সমাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ...