নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা’র (ইউনিডো) মহাপরিচালক লি ইয়ং ৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। এ সময় তিনি চার সদস্যের ইউনিডো প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সোমবার সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আমন্ত্রণে ইউনিডো মহাপরিচালক বাংলাদেশে আসছেন। সফরকালে লি ইয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন। তিনি শিল্পমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ ছাড়াও তিনি অর্থ, ...
ব্রেকিং নিউজ
আনিসুল হকের অনুপস্থিতিতে ৩ সদস্যের প্যানেল মেয়র
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অনুপস্থিতিতে মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য মেয়র প্যানেল ঠিক করে দিয়েছে সরকার। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তিন জনের মেয়র প্যানেল মনোনীত করে এক প্রজ্ঞাপন জারি করেছে। জ্যেষ্ঠতার ক্রমানুসারে এরা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণি, ৪ ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং ৩১, ৩২ ও ...
বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৩০৫ রানে
ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। অস্ট্রেলিয়ার স্পিন দাপটে মুশফিকের পর ফিরে গেছেন নাসির, মিরাজ ও তাইজুল। দ্বিতীয় দিনের শুরুতেই টাইগার শিবিরে আঘাত হানেন নাথান লায়ন। অধিনায়ক মুশফিকুর রহিমকে বোল্ড ৬৪ রানে প্যাভিলিয়নে ফেরালেন তিনি। এরপর অনেকটা দেখেশুনেই খেলা শুরু করেন নাসির ও মিরাজ। তবে ব্যক্তিগত ...
লায়নের প্রথম বলেই মুশফিক আউট
স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনের প্রথম ৩০ মিনিট দেখেশুনেই খেলছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও নাসির হোসেন। কিন্তু দিনের পঞ্চম ওভারেই ঘটল বিপত্তি। বল করতে এসেই ন্যাথান লায়ন বোল্ড করে দিয়েছেন মুশফিককে। ২৬৫ রানে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের দিনে ৬২ রানে অপরাজিত মুশফিক এদিনও খেলছিলেন ধীর সুস্থে। অফ স্পিনারের লায়নের বলটি ফ্রন্টফুটে রক্ষণাত্মক ভঙ্গিতেই পুশ করেছিলেন। কিন্তু ইনসাইড ...
মিয়ানমার সফরে যাচ্ছেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নিধন অভিযানের মধ্যেই প্রতিবেশী দেশটি সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মোদির বহুল আলোচিত এ সফর। সফরকালে তিনি মিয়ানমারের তিনটি স্থান পরিদর্শন করবেন। এদিকে, রোহিঙ্গা নিধনে মিয়ানমারের সু চি সরকার আন্তর্জাতিক মতের কোনো তোয়াক্কা করছে না। ফলে মোদির এ সফর অনেকটা আশার ক্ষেত্র তৈরি করেছে। তাছাড়া মিয়ানমারকে ‘কাছের বন্ধু’ ...
হাজীদের দেশে ফেরা শুরু হচ্ছে বুধবার থেকে
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। জেদ্দার উদ্দেশে আজ রাত ঢাকা ছাড়ছে প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-২০১১। বাংলাদেশ সময় রাত ২টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরে আমরা প্রথম ফ্লাইটে আসা হাজীদের দেশের মাটিতে ...
প্রথম ইনিংসে কতো রান তুললে নিরাপদে বাংলাদেশ?
স্পোর্টস ডেস্ক: ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ। উইকেটে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। ব্যাট করতে পারেন মেহেদী হাসান মিরাজও। প্রথম ইনিংসে কতো রান তুললে নিরাপদে থাকবে বাংলাদেশ? কি আভাস দিচ্ছে চট্টগ্রামের পিচ। পরিসংখ্যানই বা কি বলছে? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ পর্যন্ত ১৬টি টেস্ট হয়েছে। তাতে রান উঠেছে বেশ ভালোই। পাঁচশ রানের ...
মোজাম্মেল হকের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের শোক
নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘মরহুম হাজী মোজাম্মেল হক নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং সফল শিল্পোদ্যোক্তা হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। মোজাম্মেল হক জিয়াউর রহমানের নীতি ও আদর্শে ...
বাংলাদেশে এসেছে ৯০ হাজার রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক: আগস্টের শেষ সপ্তাহে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনী ও বিজেপির অভিযানের পর প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশের দিকে সরে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এই বিশাল সংখ্যক শরণার্থীদের নূন্যতম চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বিভিন্ন দাতা সংস্থাগুলো। রোহিঙ্গারা বর্তমানে একটি বড় মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে ...
আজ মুক্তামনির তৃতীয় অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক: রক্তনালীতে টিউমারে আক্রান্ত মুক্তামনির হাতে তৃতীয় অস্ত্রোপচার করা হবে মঙ্গলবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত টিম এই সিদ্ধান্ত নিয়েছেন। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ‘গত ২৯ আগস্ট মুক্তামনির শরীরে জ্বরের কারণে অস্ত্রোপচার পুরোপুরি সম্পন্ন করা যায়নি। প্রায় ২০ শতাংশ অস্ত্রোপচারের পর অপারেশন শেষ না করেই অস্ত্রোপচার কক্ষ থেকে তাকে আইসিইউতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর