২৬শে এপ্রিল, ২০২৬ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৫০

কুয়ার ভেতর যুবকের বস্তবন্দি লাশ

নিজস্ব প্রতিবেদক:

মাগুরায় পরিত্যক্ত কুয়া থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রাম থেকে রবিবার রাতে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

নিহত আব্বাস মিয়া  হরিনাডাঙ্গা গ্রামের মৃত ওয়াহেদ মিয়ার ছেলে । তিনি এসএসসি পাশ করার পর কৃষি কাজ করতেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, শনিবার রাত থেকে আব্বাস নিখোঁজ ছিলেন। রবিবার  রাতে বাড়ির পাশে মসজিদের পরিত্যক্ত কুয়ার মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বাবুখালী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ রাত ১২ টার দিকে কুয়া থেকে লাশ উদ্ধার করে।

ওসি জানান, আব্বাসের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন সাত জনকে আটক করেছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ১:৫৯ অপরাহ্ণ