২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫৫

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএইচ আইয়ুবের নেতৃত্বে শুক্রবার মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় খালেদা জিয়ার মুক্তি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কয়েকশত নেতাকর্মী মিছিলে রাজপথ হঠাৎ প্রকম্পিত হয়ে উঠে।

প্রকাশ :মে ১৮, ২০১৯ ১:১৩ অপরাহ্ণ