২৭শে এপ্রিল, ২০২৬ ইং | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২৩

মিয়ানমারের বিমানবন্দরে ছিটকে পড়েছে বাংলাদেশের ফ্লাইট, আহত ৩৩

বিদেশ ডেস্ক

বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে বিমানে থাকা ৩৩ আরোহীর সবাই আহত হয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি০৬০।

বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে।

প্রকাশ :মে ৯, ২০১৯ ৯:৪৯ পূর্বাহ্ণ