১১ই মার্চ, ২০২৬ ইং | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৪১

শাবান মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ, শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বর— ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর— ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনও উপায়ে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশ :এপ্রিল ৬, ২০১৯ ৮:৫৯ পূর্বাহ্ণ