২৮শে এপ্রিল, ২০২৬ ইং | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৬

মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে মেননের আপিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন একই আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দেন তার আইনজীবী জিয়াদ আল মালুম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস। একই আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেন রাশেদ খান মেনন।

পরে আইনজীবী জিয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৮ ৭:০৬ অপরাহ্ণ