৬ই জুন, ২০২৬ ইং | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৬

খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে বিএনপির ৫ নেতা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে গেছেন দলের শীর্ষ স্থানীয় ৫ নেতা।

সোমবার বেলা পৌনে তিনটার দিকে কারাগারের ভেতরে প্রবেশ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, কারাগারে যাওয়া নেতারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও জমির উদ্দিন সরকার।

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৮ ৫:০১ অপরাহ্ণ