১লা মে, ২০২৬ ইং | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:১১

গণভবনে ঐক্যফ্রন্ট নেতারা

গত ১ নভেম্বর সন্ধ্যায় প্রথম দফায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয়।

আওয়ামী লীগের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ বসতে গণভবনে এসে পৌঁছেছেন ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে এসে পৌঁছান তারা। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নেবেন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জন নেতা।

সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জেএসডি সভাপতি আ স ম রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এস এম আকরাম এবং সুলতান মনসুর।

এর আগে, ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয়।

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৮ ১১:০৪ পূর্বাহ্ণ