২৭শে এপ্রিল, ২০২৬ ইং | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৫

‘অপারেশন গর্ডিয়ান নট’ সমাপ্ত, নিহত ২

নরসিংদীর শেখেরচরে ঘিরে রাখা একটি পাঁচতলা ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখেরচরের আস্তানা থেকে দুইজনের মরদেহ এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে আজ মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে শেখেরচরের ভগীরথপুর মাজার বাসস্টান্ডের চেয়ারম্যান রোডের পাঁচতলার এই বাড়িতে এ অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ