২৫শে মে, ২০২৬ ইং | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪১

‘অপরাধী’র নেশা কাটাতে ‘বেঈমান’

বিনোদন ডেস্ক:
‘অপরাধী’ গানের নেশা কাটেনি এখনও। আরমান আলিফের গাওয়া গানটি ভাইলাল নেট দুনিয়ায়। শুধুই কী নেট দুনিয়া? নেট দুনিয়াার বাইরেও প্রতিটি মানুষের কাছে পৌছে যায় গানটি। এবার অপরাধী গানটির নেশা কাটাতে আরমান আলিফ প্রকাশ করছেন তার নতুন গানের ভিডিও ‘বেঈমান’।

শনিবার দুপুরে সিএমভির ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গানের ভিডিও ‘বেঈমান’। ‘অপরাধী’র পর এটাই নতুন কোনও ভিডিও প্রকাশ পেল তার। যথারীতি গানটির কথা ও সুর করেছেন আরমান নিজেই। সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে আরমান আলিফের উপস্থিতি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা। ভিডিওটির নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান লিমন।

গল্পনির্ভর গান ও ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘‘ কাজটি করতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। আমি চেষ্টা করেছি ‘অপরাধী’র রেশ ধরেই এই গানটি করতে, কারণ আনুষ্ঠানিকভাবে এটা আমার ২য় মিউজিক ভিডিও। তবে এবারের ভিডিওটির নির্মাণ এবং গল্প সত্যিই অসাধারণ হয়েছে। আশা করছি এবারও সবার মন রক্ষা করতে পারবো।’’

প্রকাশ :আগস্ট ১৮, ২০১৮ ৫:০৬ অপরাহ্ণ