২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:১৩

রাজধানীতে বাসচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে গুলিস্তান জিরো পয়েন্টের কাছে ওই পথচারীকে চাপা দেয় ‘খাজাবাবা পরিবহন’ নামে একটি বাস।

তবে এখন পর্যন্ত ওই পথচারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পল্টন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওলিউর রহমান আমাদের সময়কে বলেন, আজ দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৩টা ২০ মিনিটে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই ওলিউর রহমান আরও বলেন, খাজাবাবা পরিবহনের ওই বাসটি আটক করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ১২, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ