২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৩

ইন্দোনেশিয়ায় পুলিশের গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় পুলিশের ওপর হামলাকারী তিন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দেশটির সুমাত্রা দ্বীপের রিয়াউ প্রদেশের রাজধানী পেকানব্যারুতে এ ঘটনা ঘটে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেকানব্যারুতে রিয়াউ পুলিশ সদর দফতরে একদল লোক পুলিশের ওপর হামলার চেষ্টা করে। তাদের মধ্যে একজন জাপানি তলোয়ার নিয়ে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে জখম করে। এ সময় পুলিশের গুলিতে ওই তলোয়ারধারীসহ আরও দুই হামলাকারী নিহত হন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের একজনের শরীরে একটি বেল্ট বাধা ছিল, যাকে বিস্ফোরক বেল্ট বলে সন্দেহ করা হচ্ছে। হামলাকারীদের মধ্যে অপর একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও চার জন ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই হামলাকারীরা একটি গাড়ি নিয়ে পুলিশ সদরদপ্তরের প্রাঙ্গণে প্রবেশ করে হামলার চেষ্টা করে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

এ হামলার ঘটনায় পুলিশ সদরদফতরে অবস্থানরত দুই সাংবাদিকও আহত হয়েছেন বলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৬, ২০১৮ ১২:২৭ অপরাহ্ণ