৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৬

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে দুর্ঘটনা: নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলের দক্ষিণালীয় পারানা রাজ্যে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে এ সংঘর্ষ ঘটে। কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৩০ রোগী ছিল। এরা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে চিকিত্সা নিয়ে রেয়ালেজা নগরীতে ফিরছিল। নিহতদের মধ্যে ৭ বাসযাত্রী রয়েছে। অপর দু’জন গাড়ির আরোহী।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মে ৬, ২০১৮ ১২:১০ অপরাহ্ণ