২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪৬

শ্রীলংকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক:
শ্রীলংকায় নববর্ষে সড়ক দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছে। দেশটিতে ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল নববর্ষ পালিত হয়। দেশটির পুলিশের এক মুখপাত্র রোহান গুনাসিকারা একথা জানান। খবর সিনহুয়া’র।
তিনি আরো বলেন, বেশিরভাগ দুর্ঘটনার কারণ মদ্যপ অবস্থায় এবং দ্রুত গতিতে গাড়ি চালানো। আইন লঙ্ঘন করায় সারাদেশে ৫শ’ ১৫ জনেরও বেশি গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। নববর্ষ উপলক্ষে গত ১২ এপ্রিল থেকে দেশটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সিনহুয়া।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ৬:১৬ অপরাহ্ণ