নিজস্ব প্রতিবেদক:
গোয়েন্দা তথ্য ছিল গুলশানের শাহজাদপুর এলাকায় কিছু অভিজাত ফ্লাটে বিদেশী মদের মজুদ রেখে অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে। এ প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টীমটি নজরদারির কার্যক্রম শুরু করে। ফ্লাটগুলোর নিচে প্রেয়ার রুমগুলোতে প্রায়ই নামাজ পড়া হত। আর এই ফাঁকেই নজরদারির কাজটা করে নেয়া হত।
নজরদারিতে জানা যায়, পহেলা বৈশাখের সামনে বড় চালান মজুদ করেছে। গতকাল রাতে দীর্ঘ সময় ওই ফ্লাটগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফ্লাটগুলো হতে বিভিন্ন ব্রান্ডের ১৫৭ বোতল বিদেশী মদ, ৭২ ক্যান বিয়ার এবং মাদক বিক্রয়ের ৩১৫,০০০ টাকা জব্দ করা হয়। মো: সোহরাব (৪৮)কে এ ঘটনায় হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে এস আই মো: আতোয়ার রহমান বাদী হতে গুলশান থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

